শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পার্বত্য এলাকার স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হবে : ড. গওহর রিজভী
প্রথম পাতা » প্রধান সংবাদ » পার্বত্য এলাকার স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হবে : ড. গওহর রিজভী
বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য এলাকার স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হবে : ড. গওহর রিজভী

---
ষ্টাফ রিপোর্টার :: বুধবার ২ রা ডিসেম্বর পার্বত্য চুক্তির ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে বিকাল ৩টা রাঙামাটি জেলা আওয়ামীলীগের আয়োজনে  সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ঠা ড. গওহর রিজভী।

তিনি বলেন স্থানীয় রাজনীতির কারণে পার্বত্য শান্তিচুক্তি বাধা গ্রস্থ হচ্ছে এই বাধাকে জয় করে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে যেতে হবে । তিনি আরো বলেন, চুক্তির অনেক গুলো ধারা বাস্তবায়িত হয়েছে বাকী ধারা গুলো ও বাস্তবায়ন করে পার্বত্য এলাকার স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হবে। সরকার পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের চির শান্তি প্রতিষ্ঠা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ৩৩৩,ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুই প্র“ চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়মাীলীগ সভাপতি অংসুছাইন চৌধুরী, রাঙামাটি জেলা যুবলীগ সভাপতি ও রাঙামাটি পৌর মেয়র পদপ্রার্থী যুব নেতা আকবর হোসেন চৌধুরী।
প্রধান অতিথি ড. গওহর রিজভী বলেন, মিষ্টার সন্তু লারমা একজন দেশপ্রেমিক, তিনি গণতন্ত্র বিশ্বাস করেন, বাংলাদেশ বিশ্বাস করেন। তিনি আমাদের সঙ্গে আছেন। আওয়ামীলীগের সঙ্গেই কাজ করবেন। কেননা চুক্তি আওয়ামীলীগের সঙ্গে করেছেন। আঞ্চলিক রাজনীতিতে অনেক কিছু হয়েছে। মিষ্টার সন্তু লারমা আমাদেরকে ছাড়া এই চুক্তি বাস্তবায়ন করতে পারবেন না। ঠিক তেমনি আমাদেরকেও দরকার তাকে সাথে নিয়ে কাজ করার। প্রধানমন্ত্রী এই চুক্তি করেছেন তিনি বার বার আমাদেরকে বলেছেন তিনি পুরোপুরি এই চুক্তি বাস্তবায়ন করবেন কারো মনে কোন সন্দেহ থাকার কারণ নেই।
তিনি বলেন, পার্লামেন্টে খুব শীঘ্রই ভূমি এমেনমেন্ট বিল যাবে তাতে আপনাদের কোন চিন্তা করার কারণ নেই আইনে পাহাড়ী বাঙ্গালী সকলের কথা বলা হয়েছে। এই আইন কারো কোন ক্ষতি হবে না। সরকার একজনকে রেখে আরেক জনের জন্য কাজ করতে পারে না। সরকার সকল সম্প্রদায়ের জন্য কাজ করবে বলে তিনি বলেন।

সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন করতে হলে পার্বত্য অঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। পার্বত্য অঞ্চলের অবৈধ অস্ত্রের কারণে পাহাড়ের সাধারণ পাহাড়ী বাঙ্গালী সকলে উদ্বেগ উৎকন্ঠার মধ্যে বাস করছে। তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তির প্রধান অন্তরায় হচ্ছে পাহাড়ের উন্নয়ন। কিন্তু পাহাড়ের অব্যাহত চাঁদাবাজী ও অবৈধ অস্ত্রের ঝনঝনানির কারণে পাহাড়ে উন্নয়ন বাধা গ্রস্থ হচ্ছে।
দীপংকর তালুকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার পার্বত্য অঞ্চলে স্থায়ী ভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য চিন্তা করলেও সন্তু লারমার প্রধান কাজ হচ্ছে আওয়ামীলীগ ধ্বংস করা। তিনি বলেন, আওয়ামীলীগকে ধ্বংসের যে ষড়যন্ত্রে সন্তু লারমা নেমেছে তা কখনোই সুখকর হবে না। তিনি আরো বলেন, পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার না হলে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়।
সমাবেশে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী যোগদান করেন।

আপলোড : ২ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.২০মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)