শিরোনাম:
●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » জনপ্রতিনিধিদের আশ্বাসেও বদলায়নি লালাবাজার-কামালবাজার সড়কের ভাগ্য
প্রথম পাতা » জনদুর্ভোগ » জনপ্রতিনিধিদের আশ্বাসেও বদলায়নি লালাবাজার-কামালবাজার সড়কের ভাগ্য
রবিবার ● ৭ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনপ্রতিনিধিদের আশ্বাসেও বদলায়নি লালাবাজার-কামালবাজার সড়কের ভাগ্য

---সিলেট প্রতিনিধি :: (২৪ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০মি.) বদলে যাচ্ছে আমাদের চারপাশ বদলাচ্ছে মানুষের জীবন যাত্রা। কিন্তু দীর্ঘ ১০ বৎসর যাবত বদলাচ্ছেনা সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার-কামালবাজার রাস্তা জীর্ন আবস্থা। ১০ বৎসর যাবত জড়াজীর্ন আবস্থায় অযত্নে অবহেলায় পড়ে রয়েছে লালাবাজার-কামালবাজার সড়ক। বিশেষ করে অত্র সড়কের মুন্সিরবাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কের অবস্থা একেবারে বেহাল।

রাস্তায় ফাটল, বড় বড় গর্ত, নির্মানে ব্যবহৃত রড বের হয়ে যাওয়া এবং দু ধারের মাটি সরে যাওয়ায় রাস্তার অবস্থা একেবারে সংকটাপন্ন হয়ে উঠেছে। এ অবস্থায় যানচলাচল করলেও কর্তৃপক্ষ একেবারে নিরব।

সারাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে কিন্তু বদলায়নি কামালবাজার-লালাবাজার সড়কের ভাগ্য, আদৌ বদলাবে কি না বা কখন বদলাবে তাও কেউ বলতে পারছেনা। ফলে এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের শেষ নেই।

বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধিদের বারবারের আশ্বাস এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। কবে যে এর ভাগ্য বদল হবে এ চিন্তায় বিভোর এলাকার অধিবাসীরা।

সিলেট জেলার দক্ষিণ প্রান্তের জনপদ দক্ষিণ সুরমা। এ উপজেলারই সর্বশেষ প্রান্ত কামালবাজার, তেতলী এবং বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম লালাবাজার-কামালবাজার সড়ক।

অত্র ইউনিয়ন সমূহের শতাধিক গ্রামের জনসাধারণকে এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। ছাত্র/ছাত্রী, ব্যবসায়ী, চাকুরীজীবী এবং অন্যান্য পেশার লোকজন এ রাস্তাকে ব্যবহার করে শহরমুখী হতে হয়। অথচ জনবহুল এ রাস্তার দীর্ঘ দিনের ভগ্নদশা
এলাকাবাসীর চলাচলের মারাত্মক দূভোর্গের সৃষ্টি করে।

জনপ্রতিনিধি বরাবরে বারবার যোগাযোগ করা হলেও মিথ্যা আশ্বাস বানী বার বার এলাকাবাসীর মনে দাগ কাটে। কবে যে এ রাস্তার উন্নয়নে প্রদক্ষেপ গ্রহন করা হবে তা নিয়ে সন্ধিহান এলাকার সর্বস্থরের জনসাধারণ।

অথচ বাসিয়া নদী তীর সংলগ্ন এ রাস্তার ধারেই রয়েছে হযরত আলী (রাঃ) একাডেমী, সভাসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছমিপুর দাখিল মাদ্রাসা, আল-হেরা একাডেমী সহ আরো নানা শিক্ষা প্রতিষ্ঠান। এ রাস্তা দিয়ে চলাচলে করেই ছাত্র/ছাত্রীদের শিক্ষা অর্জনে আসতে হয়। শুধু তাই নয় দক্ষিণ সুরমার সবজি আবাদকারী এলাকা হিসেবে বিখ্যাত তেতলী ইউনিয়নের শস্যউড়া, বনগাঁও, মুন্সিরবাজার, নিজগাঁও, গ্রামে সিলেটের উল্লেখ্যযোগ্য পরিমান সবজি উৎপাদিত হয়। অথচ রাস্তার ভগ্ন দশার কারনে কৃষকদেরকে শুধু দূর্ভোগ নয় বরং আর্থিক ক্ষেত্রেও মারাত্মক ক্ষতির সম্মুখিন হতে হয়।

স্থানীয় বনগাঁও গ্রামের অধিবাসী আধুনিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবুল কালাম জানান, অত্র এলাকার দীর্ঘদিনের দাবী কামাল বাজার-লালাবাজার রাস্তাটির সংস্কার। যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেও এর কোন ফল না পাওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। রাস্তার দীর্ঘদিনের ভগ্ন দশা আগামী নির্বাচনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে বলে তিনি মতামত ব্যক্ত করেন। তিনি অচিরেই রাস্তাটির সংস্কারের জোর দাবী জানান।

দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য ফারুক আহমদ জানান, এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে কর্তৃপক্ষ বরাবরে ইতিমধ্যে রাস্তাটির সংস্কারের আবেদন করা হয়েছে। তবে হবে যে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে সে ব্যাপারে তিনি সু-নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)