সোমবার ● ৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খেলা » নওগাঁয় বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন
নওগাঁয় বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি:: (২৫ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৩মি.) নওগাঁয় রানার বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৮ জানুয়ারী সোমবার জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে নওগাঁ জেলা ষ্টেডিয়ামে এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও টুর্ণামেন্টের আহবায়ক ইকবাল শাহরিয়ার রাসেল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজার লে: কর্নেল (অবঃ) আব্দুল লতিফ খাঁন প্রমূখ।
টুর্ণামেন্টে বিভিন্ন জেলার মোট ১৪টি দল অংশ গ্রহন করবে। উদ্বোধনী ম্যাচে নওগাঁ ক্রিকেট উন্নয়ন সংস্থা ও পাবনা রুদ্র ধ্রুব ক্রিকেট ক্লাব অংশ গ্রহন করে। আগামী ২১ জানুয়ারী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিল্পিদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল