শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » কৃষি » পত্নীতলায় কমেছে সরিষার আবাদ
প্রথম পাতা » কৃষি » পত্নীতলায় কমেছে সরিষার আবাদ
সোমবার ● ৮ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পত্নীতলায় কমেছে সরিষার আবাদ

---পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি ::  নওগাঁর পত্নীতলা উপজেলার প্রতিটি মাঠ এখন সরিষার ফুলে ঢেকে গেছে। চাষিরাও ভালো ফলনের আশায় দিনরাত পরিশ্রম করেছেন। বসে নেই কৃষি কর্মকর্তারাও। চলতি রবিশস্য মৌসুমে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে অনুকূল পরিবেশের কারণে সরিষার ভালো ফলন আশা করছেন চাষিরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পত্নীতলা উপজেলার এগারো ইউনিয়নে ৪২শ হেক্টর সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতে অনেক সরিষা ক্ষেতে পোকায় আক্রান্ত হয়েছিল। তবে মাঠ কৃষি অফিসের পক্ষ থেকে পরামর্শ ও সহযোগিতা করায় সংকট কেটে গেছে। তাছাড়া এবার সরকারিভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিনামূল্য সরিষার বীজসহ অন্য কৃষি উপকরণ বিতরন করা হয়। আর মাঠ পর্যায়ে বেশ কিছু জমি চাষের উপযোগী না হওয়ায় কিছু চাষি সময়মত সরিষার চাষ করতে পারেননি। তারা অন্য রবিশস্য চাষের দিকে ঝুঁকছেন। আগামী ইরি -বোরো ধান উৎপাদনের প্রস্তুতি হিসেবে প্রান্তিক চাষিরা কিছুটা বাধ্য হয়েই অন্যের জমি বর্গা নিয়ে সরিষা, আলু, গম ও ভুট্রা চাষ করেছেন। তবে উপজেলার শিহাড়া ইউনিয়নে বেশি সরিষা চাষ হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।

কাঞ্চন গ্রামের কৃষক মতিয়ার রহমান জানান, সরিষা গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে। এবার সরিষার আশানুরূপ ফলন পাবেন বলে জানান। প্রাকৃতি দুর্যোগ ও রোগবালাই ক্ষতিগ্রস্ত না হলে এবার সরিষার আশাতীত ফলন পাবেন। উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার জানান, চলতি বছরে পত্নীতলা উপজেলার এগারো ইউনিয়নে গত বছরের তুলনায় কিছুটা কম সরিষার আবাদ হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের যথাযথ পরামর্শ দেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলন পাওয়া যাবে বলে তিনি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)