শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » বিশ্বনাথের দশদল গ্রামের রাস্তা এখন মরণফাঁদ
প্রথম পাতা » জনদুর্ভোগ » বিশ্বনাথের দশদল গ্রামের রাস্তা এখন মরণফাঁদ
সোমবার ● ৮ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথের দশদল গ্রামের রাস্তা এখন মরণফাঁদ

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৫ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৯মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ের দশদল গ্রামের রাস্তার ইট সোলিং উঠে গিয়ে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। বিশ্বনাথ লামাকাজি মধ্যে মেইন রাস্তা থেকে দশদল গ্রামের শেষ সীমানা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে প্রয়োজনীয় সংস্কার না করার কারনে জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করে শতশত মানুষ। জানা যায়, উপজেলার রামপাশা ইউনিয়নের নকিখালি একটি জনগুরুত্বপূর্ণ জায়গা। এ এলাকায় একটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি প্রাইভেট স্কুল, একটি মাদরাসা ও উপজেলা হাসপাতাল কেন্দ্র রয়েছে। এ জন্য রামপাশা’র দশদল উত্তরাঞ্চল জনসাধারণের প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে ইউনিয়ন পরিষদসহ হাট বাজারে যাতায়াত করতে হয়। এ ছাড়াও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও তাদের এ রাস্তা ব্যবহার করতে হয়।

এলাকার লোকজনের চলাচলের জন্য ১৯৮৫ সালের সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানের মাধ্যমে একটি মেটোরাস্তা তৈরী করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পূর্বে মেইন রাস্তা হতে দশদল গ্রামের ভিতর পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা ইট দ্বারা সোলিং করা হয়। বিভিন্ন সময়ে বৃষ্টি ও বন্যায় ইটের সোলিং ক্ষতবিক্ষত হয়ে রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে ওই রাস্তায় এখন কোন প্রকার যানবাহনও চলাচল করতে চায় না। এ জন্য ওই এলাকার শতশত মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে কোনো রোগীকে চিকিৎসার জন্য নেয়া বা কৃষিপণ্য বাজারজাত করার ক্ষেত্রে এ দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করে।

দশদল গ্রামের আবদুল মন্নান বলেন, এ রাস্তা সংস্কার না হওয়ায় আমরা চরম দুর্ভোগের শিকার হচ্ছি। এ রাস্তাদিয়ে প্রতিদিন শিশুরা এবং কলেজ শিক্ষার্থীসহ শতশত মানুষ চলাচল করে। প্রতিনিয়ত ছোটখাট অনেক দুর্ঘটনাও ঘটে।

একই গ্রামের শুনাব আলী বলেন, দীর্ঘদিন পূর্বে রাস্তাটিতে ইট বিছানো হয়েছিল। এরপর থেকে পর্যাপ্ত সংস্কার না করায় ইটগুলো উঠে গিয়ে রাস্তা দিয়ে এখন ভ্যানও চলাচল করতে পারে না। ফলে আমাদের কৃষিপণ্য বহন করা চরম কষ্টকর হয়ে পড়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে তাহার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)