শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে অরক্ষিত রেলক্রসিং যেন মৃত্যুফাঁদ
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে অরক্ষিত রেলক্রসিং যেন মৃত্যুফাঁদ
বুধবার ● ১০ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে অরক্ষিত রেলক্রসিং যেন মৃত্যুফাঁদ

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১১মি.) অবাক হলেও সত্য দীর্ঘদিন অতিক্রান্ত হলেও নওগাঁর আত্রাইয়ে আজও নির্মাণ করা হয়নি দীর্ঘ দিনের ৩টি অরক্ষিত রেলগেটের কোন গেট। এমনকি আজও কোন স্থায়ী গেটম্যান নিয়োগ করেনি রেল কর্তৃপক্ষ। ফলে জীবনের ঝুঁকি নিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় এই সড়কগুলো দিয়ে প্রতিনিয়ত যানবাহন ও পথচারীদের চলাচল করতে হচ্ছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, জনগুরুত্বপূর্ণ এই রেলগেটগুলো আজও অনুমোদন দেননি রেলওয়ে কর্তৃপক্ষ।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, আত্রাই রেল ব্রিজের দক্ষিণ পার্শে একটি, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উত্তরে একটি এবং উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশনের উত্তরে একটি রেলক্রসিং রয়েছে। এই তিনটি রেলক্রসিংই অরক্ষিত অবস্থায় রয়েছে। এসব রেলক্রসিং রেলওয়ের অনুমোদিত না হওয়ায় রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থায়ী গেট মির্মাাণেরও কোন পদক্ষেপ নেয়া হয়নি। এদিকে এসব রেলক্রসিং দিয়ে প্রতিদিন শতশত ট্রাক, ট্রলি, মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজিসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে থাকে। অসাবধানতা অবলম্বনে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা। নামমাত্র বাঁশের অস্থায়ী গেট নির্মাণ করে সেখানে লোক নিয়োগ দেয়া থাকলেও তাদেরকে কোন বেতন ভাতা দেয়া হয় না। ফলে তাদেরকে পরিবার পরিজনকে নিয়ে মানবেতর জীবন যাপন করতে হয়।

এ ব্যাপারে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উত্তর পার্শের গেটম্যান আনসার আলী বলেন, আমরা উপজেলা প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে এখানে রোদ্র বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘদিনে থেকে গেটম্যানের দায়িত্ব পালন করে আসছি। আমাদের কোন বেতন ভাতা দেয়া হয় না। যেসব যানবাহন পারাপার হয় তাদের কাছ থেকে দু’ এক টাকা করে পরিবার নিয়ে কোনমতে জীবন ধারণ করি।

নাটোর উপজেলার সিএনজি চালক রফিকুল ইসলাম বলেন, আমরা সিএসজি নিয়ে রেলগেট অতিক্রম করলে ৫ টাকা করে দিতে হয়। এভাবে বিভিন্ন জায়গায় চাঁদা দিতেই অনেক সময় টাকা ফুরিয়ে যায়।

আত্রাই রেলস্টেশনের দক্ষিণ পার্শ্বের গেটম্যান মো. জানবক্স জানান, আমাদের আত্রাইয়ের অরক্ষিত রেলগেটগুলোর সরকারিভাবে গেটম্যান নিয়োগ দেয়ার দায়িত্ব পশ্চিমাঞ্চল রেলওয়ের। এসব রেলগেট দীর্ঘ দিনের হওয়া সত্বেও আজও আমাদের স্থায়ি নিয়োগ দেয়া হয়নি। এ গেট দিয়ে পারাপারের গাড়ি থেকে সামান্য যে টাকা পায় ত্ াদিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে।

আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রেলের গেটম্যান নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় অরক্ষিত গেটগুলোয় গেটম্যান নিয়োগ দিতে পারেনি রেল কর্তৃপক্ষ। তবে নিয়োগ প্রক্রিয়া শেষে গেটম্যান নিয়োগ দেয়া হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে তিনি মনেকরেন। তিনি আরো বলেন, বিষয়টি পশ্চিমাঞ্চল রেলের উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩

আর্কাইভ