শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ইজিবাইক চালক হত্যার দায়ে বিভিন্ন মেয়াদে ৭ জনের কারাদন্ড
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ইজিবাইক চালক হত্যার দায়ে বিভিন্ন মেয়াদে ৭ জনের কারাদন্ড
সোমবার ● ২২ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ইজিবাইক চালক হত্যার দায়ে বিভিন্ন মেয়াদে ৭ জনের কারাদন্ড

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৪মি.) গাজীপুরের কালীগঞ্জে তিন বছর আগে ব্যাটারী চালিত ইজিবাইক চালক আব্দুল হামিদকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাত জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন আদালত।

আজ ২২ জানুয়ারি সোমবার সকাল ১১টার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক জনাকীর্ণ আদালতে ওই রায় দেন।

দন্ডিতদের মধ্যে গাজীপুরের কালীগঞ্জের বড়নগর গ্রামের মোঃ আঙ্গুর খানের ছেলে মোঃ মাসুমকে (২৮) একটি ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। অপর ধারায় মাসুমসহ তার বাবা আঙ্গুর খান (৫০), মাসুমের বড়ভাই সুমন (২৫) ও ছোট ভাই মোঃ রজন (২২), একই এলাকার আকবর আলী (৫৪) ও তার ছেলে মোঃ হৃদয় (২০) এবং নজরুল ইসলামের ছেলে মজিবুর রহমান ওরফে মজিব ওরফে মজিবুল হককে (২৪) পাঁচ বছর করে সশ্রম কারাদন্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাস করে সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

গাজীপুর আদালতের পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহম্মদ মামলার বরাত দিয়ে জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চান্দাইয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল হামিদ ও একই এলাকার আঙ্গুর খানের ছেলে মাসুম পৃথক ব্যাটারি চালিত ইজিবাইক চালাত। গত ২০১৫ সালের ৮মার্চ সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি রাস্তায় আব্দুল হামিদের ইজিবাইককে পেছন থেকে আঙ্গুর খানের ইজিবাইকটি ধাক্কা দেয়। এ নিয়ে হামিদ এবং আঙ্গুরের মধ্যে বিবাদ ও হাতাহাতি হয়। এ ঘটনার পরে হামিদ কয়েকজনকে নিয়ে বিষয়টি মিমাংসার জন্য আঙ্গুরের বাড়ির সামনের রাস্তায় গেলে আঙ্গুর তার লোকজন নিয়ে রড ও লাঠিসোটা দিয়ে হামিদের উপর হামলা চালায়। এসময় মাসুম লোহার হ্যামার দিয়ে হামিদের মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয়। হামলাকারীরা হামিদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত হামিদকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ধানমন্ডি জেনারেল ও কিডনী হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ মার্চ রাত ৮টার দিকে হামিদ মারা যায়। এঘটনায় পরদিন নিহতের স্ত্রী মোসাঃ আউলিয়া বেগম বাদি হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে কালীগঞ্জ থানার এস আই তরিকুল ইসলাম দীর্ঘ তদন্তের পর সাতজনকে অভিযুক্ত করে ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ এবং শুনানী শেষে আদালত আসামীদের দোষী সাব্যস্ত করে সোমবার ওই দন্ড দেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মোঃ হুমায়ুন কবির ও এডভোকেট মোঃ কাউসার সিকদার।





আর্কাইভ