শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে ধবংসের পথে আম কাঁঠালের বাগান
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে ধবংসের পথে আম কাঁঠালের বাগান
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীতে ধবংসের পথে আম কাঁঠালের বাগান

---ঈশ্বরদী প্রতিনিধি :: (২১ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৪২মি.) স্বাধীনতার পরবর্তী সময়েও ঈশ্বরদীর বিভিন্ন অঞ্চলে ব্যাক্তি মালিকানাধীন বড় বড় আম কাঁঠালের বাগান ছিল। কৃষিতে আধুনিক চাষাবাদ,অবৈধ ও অপরিকল্পিত ইটভাটা তৈরীর ফলে সে সব বাগান আজ ধবংসের পথে। এখন বড় আম কাঁঠালের বাগানের কথা ভাবা মানে শুধুই স্মৃতি। এমন এক পরিস্থিতেও ঈশ্বরদীর সাহাপুরে এ্যাড.রবিউল আলম বুদুর গ্রামের বাড়িতে একটি মাত্র বিশাল আমবাগান অরক্ষিত রয়েছে। বাগানটিতে টি বৃহতাকৃতির উন্নত জাতের আমগাছ রয়েছে। বাগানের পশ্চিমাংশে রয়েছে বাবা মার কবর আর শান বাঁধা পুকুরঘাট। পশ্চিম ও দক্ষিণাংশ দিয়ে দু’টি পৃথক কার্পেটিং রাস্তা বাগানটির গুরুত্ব বৃদ্ধি করায় দর্শনার্থীরাও উপকৃত হয়েছে। পারিবারিক অনুষ্ঠানসহ পিকনিক ও শ্যুটিংয়ের কাজে বাগানটি ব্যবহারের জুরি নেই।শুধু তাই নয়,বাগানটির কারণে অক্সিজেনের ঘাতটি না থাকায় নিকটস্থ এলাকার মানুষের স্বাথ্য রয়েছে যথেষ্ট ভাল। নিজেরা আন্তরিক হওয়ায় নিজেদের ও এলাকার স্বাস্থ্য সুরক্ষায় এবং পরিবেশ ও ইতিহাস সৃষ্টির জন্যই মূলতঃ বাগানটি এখনও অক্ষত রাখা হয়েছে।
স্বাধীনতার পর থেকে ক্রমান্বয়ে জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে আর্থিক,ফার্ণিচার ও নানাবিদও চাহিদা পূরণ করতে গিয়ে ঈশ্বরদীর বিভিন্ন এলাকার বড় বড় আমকাঁঠালের বাগান ধবংস করা হয়েছে। তৈরী করা হয়েছে নতুন নতুন সবজি ও ফসলের জমি। আধুনিক ফলের চাষাবাদ ও ইটের ভাটা হওয়াতে ক্রমান্বয়ে পুরনো আম, কাঁঠালের বাগান কেটে সেসব জমিতে করা হয়েছে লিচু, থাই পেয়ারা, চায়না লেবু ও কলার বাগান।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রিয় সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ বলেন, নতুন করে আম, কাঁঠালের বাগান করা না হলে অচিরেই ঈশ্বরদী থেকে হারিয়ে যাবে অবশিষ্ঠ আম, কাঁঠলের বাগান।
ঈশ্বরদীর কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল লতিফ বলেন, লিচু, থাই পেয়ারা ও লেবুর বাগান লাভবান হওয়াতে অবশিষ্ঠ আম-কাঁঠালের বাগান গুলোও কেটে তৈরী করা হচ্ছে লিচু, থাই পেয়ারা ও লেবুর বাগান। আম, কাঁঠালের পুরনো বাগান এখন সচারচার চোখে পড়েনা। আম, কাঁঠালের বাগান কাটা অব্যাহত থাকলে এক সময় ঘরের আসবারপত্র ও ফার্নিচার বানানোর জন্যও কাঠ পাওয়া মুশকিল হয়ে যাবে। তিনি আরও বলেন,আম-কাঁঠাল বাগান রক্ষায় জরুরিভাবে নতুন করে আম, কাঁঠালের চারা রোপন করতে হবে।
রাবির সাবেক ছাত্রলীগনেতা,সুপ্রীমকোর্টের আইনজীবি নেতা ও ঈশ্বরদীর সাহাপুরের বাসিন্দা আমবাগান বাগান মালিক অ্যাডভোকেট রবিউল আলম বুদু বলেন, আমাদের আমবাগানটি শত বর্ষের পুরনো। আমবাগানটি আমার বাবা মৃত হারান আলী সরদারের আমবাগান নামে পরিচিত। তিনি বলেন, বর্তমানে ঈশ্বরদীতে এত পুরনো আমবাগান একটিও চোখে পড়েনা। নতুন ভাবে আম, কাঁঠালের চারা রোপন করা না হলে এক সময় বিলুপ্তির পথে চলে যাবে আম, কাঁঠালের বাগান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)