শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » পাবনা » আওয়ামী লীগ সরকার কথায় নয় কাজে বিশ্বাসী : ভূমিমন্ত্রী
প্রথম পাতা » পাবনা » আওয়ামী লীগ সরকার কথায় নয় কাজে বিশ্বাসী : ভূমিমন্ত্রী
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগ সরকার কথায় নয় কাজে বিশ্বাসী : ভূমিমন্ত্রী

---ঈশ্বরদী প্রতিনিধি :: (২১ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১২মি.) আজ শনিবার সকালে আটঘরিয়ার সুজাপুর কদমতলী হাট সংলগ্ন রত্নাই (চিকনাই) নদীর উপর ৫ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ৩১৭ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের নির্মিতব্য সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের কাঙ্খিত সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষ্যে ফলক উন্মোচন ও স্থানীয় মাঠে জনসভার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা টেনে ফলক উন্মোচন ও বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, সাধারণ সম্পাদক আ. গফুর মিয়া, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার। আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার আকরাম আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে প্রমুখ বক্তব্য দেন, এ.জে.এম.ডি. আ. জলিল। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেন, পদ্মাসেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীকে দেখিয়ে দিলেন। বিদেশী সহযোগিতা ছাড়াও একক ইচ্ছায় বাঙালি জাতি এত বিশাল ব্যয় বহুল সেতু নির্মাণ করতে জানে তার প্রমাণ দিয়েছেন। সড়ক সেতু নির্মাণের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে যে,তারা কথায় নয় কাজে বিশ্বাসী।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)