শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » সাপাহারে পুনর্ভবা নদী চোরাকারবারীদের রুটে পরিণত হয়েছে
প্রথম পাতা » নওগাঁ » সাপাহারে পুনর্ভবা নদী চোরাকারবারীদের রুটে পরিণত হয়েছে
বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাপাহারে পুনর্ভবা নদী চোরাকারবারীদের রুটে পরিণত হয়েছে

---সুদাম চন্দ্র, নওগাঁ প্রতিনিধি :: (২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৮মি.) নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত এলাকায় অবস্থিত পুনর্ভবা নদীটি রাতের আধারে চোরাকারবারীদের রুটে পরিণত ও গৃহবধুদের গোবরের ঘুঁটে শুকানোর প্রান্তরে রুপ ধারন করেছে। চৌত্র মাস আসতে এখনও ঢের দেরী এরই মধ্যে এক কালের খরস্রোতা পুনর্ভবা নদীর পানি শুকিয়ে মরা খালে পরিণত হয়েছে। এক সময় সারা বছর পানিতে ভরা যৌবনে দাঁড়িয়ে থাকলেও নদীটি এখন শুধুই স্মৃতি আর মরা খাল হয়ে বুক ভরা বালি নিয়ে তার স্মৃতি বহন করে চলেছে মাত্র।
জানাগেছে নদীটি ভারতের দক্ষিন দিনাজপুর ও মালদহ জেলার মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহীত হয়ে বামন গোলা ও তপন থানার বটতলী এবং লক্ষী নারায়ন গ্রামের কোল ঘেঁষে বাংলাদেশের সাপাহার উপজেলার পাতাড়ী, হাঁড়িপাল, আদাতলা, কলমুডাঙ্গা ও পোরশা উপজেলার দুয়ারপাল,নিতপুরের কোল ঘেঁষে গোমস্তাপুর হয়ে চাঁপাই নবাবগঞ্জ জেলার মহানন্দা নদীতে মিলিত হয়েছে।
এলাকার প্রবীন ব্যক্তিরা জানান এককালে বার মাসই বহমান ছিল এই পুনর্ভবা নদী। বৃটিশ ও পাকিস্থান শাসনামলে এলাকার সকল রাস্তাঘাটগুলি অবহেলিত অবস্থায় থাকায় সে সময়ে এই নদীই ছিল বিভিন্ন শহরের সাথে যোগাযোগের এক মাত্র পথ। নদীর বুক চিরে ছোট বড় হরেক রকম নৌকা দিয়ে মানুষ প্রয়োজনের তাগিদে এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াত করে থাকত এমন কি নদীতে বিবাহের বর যাত্রীদের নৌকার বহরও চোখে পড়ত। এসময় এ নদীতে চলত মাল বোঝাই ছোট বড় নৌকা, লঞ্চ, স্টিমার। নৌকায় করে মানুষ তাদের উৎপাদিত ফসল ধান, গম সহ বিভিন্ন পন্য বহন করত চাঁপাই নবাবগঞ্জ জেলার রহনপুর হাটে। অনেকেই বিভিন্ন কাজে এ পথে নৌকা যোগে রহনপুরে গিয়ে ট্রেনযোগে রাজশাহী, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে গিয়ে থাকত। সে সময় পাতাড়ীর কাবলীর ঘাট সহ বিভিন্ন ঘাটে ঘাটে নৌকা ভিড়ত। অতীতে এলাকায় কোন গভীর, অগভীর নলকুপ না থাকায় ঠাঁঠাঁ বরেন্দ্র এলাকায় এ নদীর পানি সেচ কাজে ব্যাবহার করে এলাকার মানুষ শত শত একর জমিতে বিভিন্ন জাতের ফসল উৎপাদন করত। বর্তমানে দেশের শহর বন্দর সহ গ্রামাঞ্চলের প্রায় সর্বত্রই উন্নয়নের ছোয়া সহ নদীর উজানে ভারতীয় অংশে ভারত সরকারের বাঁধ নির্মানের ফলে পানি প্রবাহ বাধাগ্রস্থ হওয়ায় কালের আবর্তনে হারিয়ে গেছে নদীর শাসনব্যাবস্থা, নদীও হারিয়ে ফেলেছে তার ঐতিহ্য।
এখন অতি সহজে মানুষ বাস, ট্রাক যোগে স্বল্প সময়ে পৌঁছে যাচ্ছে তাদের গন্তব্যে। সহজেই তারা তাদের বিভিন্ন মালামাল পরিবহন করতে পারছে। এখন নদীপথের প্রয়োজন অনেক টাই ফুরিয়ে যাওয়ার ফলে সীমান্ত এলাকার এই পুনর্ভবা নদীটি হারিয়ে ফেলেছে তার অতীত ইতিকথা। বর্ষাকালে বৃষ্টির পানির তোড় ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে নদীটি তার পূর্ন যৌবন ফিরে পেলেও চৈত্র মাস আসতে না আসতেই নদীটি মরা খালে পরিণত হয়ে বুক ভরা বালি নিয়ে শুধুই স্মৃতি হয়ে দাঁড়িয়ে থাকে। খরা মৌসুমে হঠাৎ কেউ দেখলে মনেই হবেনা এটি একটি নদী। বর্তমানে সীমান্ত ঘেঁষা পুনর্ভবা এই নদীটি ড্রেজিং ব্যাবস্থায় সংস্কার করে তার নাব্যতাকে ফিরিয়ে আনলে নদীটি ফিরে পেত তার পূর্ন যৌবন, সে সাথে কৃষি কাজে ব্যাবহার হতো তার পানি। উপকৃত হতো নদী পাড়ের হাজার হাজার লোকজন। বর্তমান সরকার সীমান্তবর্তী এ অঞ্চলের জনসাধারনের কষ্টের কথা চিন্ত করে এই নদীর বুকে কলমুডাঙ্গা ও হাপানিয়া ঘাটে দু’টি ব্রীজ নির্মান করেছে। বর্তমানে নদীটির উত্তরে দেশের অভ্যন্তরে উৎপত্তি স্থল উত্তর পাতাড়ী গ্রাম হতে দক্ষিনে প্রায় ১০কোটি টাকা ব্যায়ে ১১২০মিটার দেশের অভ্যন্তরে নদীর পূর্ব পাড়ে ব্লক বসিয়ে বাঁধ নির্মানের কাজ প্রায় শেষের দিকে, এবছরের জুন মাস নাগাদ এ কাজ সমাপ্ত হবে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জানিয়েছেন। বাঁধ নির্মানের পর সীমান্ত এলাকার অবহেলীত জনপদের উন্নয়নে এলাকাবাসী নদীটি সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন।





আর্কাইভ