শিরোনাম:
●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » গৌরীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-৪ : আহত-২
প্রথম পাতা » প্রধান সংবাদ » গৌরীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-৪ : আহত-২
মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গৌরীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-৪ : আহত-২

---ময়মনসিংহ অফিস :: (৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর এলাকায় শ্যামল ছায়া নামে যাত্রীবাহী এক বাসের সাথে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৪ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

আজ ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার রামগোপালপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দূর্ঘটনায় নিহত ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর রসুলপুর গ্রামের আব্দুল কাদির মাস্টারের ছেলে সিএনজি চালক জহিরুল (৩৫), ঈশ্বরগঞ্জ উপজেলার পানান গ্রামের আবু তাহেরের ছেলে কলেজ ছাত্র নাঈমুর আশরাফ রিয়াদ (২০),ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দুলিয়া গ্রামের তারিকুর রহমান শ্যামল (৩২) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মরিচপুর গ্রামের মৃত আব্দুল গণি মাস্টারের ছেলে এনায়েতুজ্জামান হিরু (৪৮)কে তাদের স্বজনরা ঘটনাস্থলে এসে দেখে নিশ্চিত করেছেন।

গুরুতর আহত সিএনজি যাত্রীরা হলেন নিহত নাঈমুর রহমান রিয়াদের ভাই রুবায়েত আহমেদ বাবু (১৫) ও ঈশ্বরগঞ্জ উপজেলার আঠাবাড়ী ইউনিয়নের টিপরা গ্রামের হারুন (৪২)। পরে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রামগোপালপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে পারভেজ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান,ওই সময়ে কিশোরগঞ্জগামী শ্যামলা ছায়া ( ঢাকা মেট্রো-জ-১৪-০৪৪০) বাসের সাথে ময়মনসিংহগামী (ময়মনসিংহ-থ-১১-২৮৯৪) সিএনজিটি ক্রস করার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি চালকসহ ৪ জন যাত্রী নিহত ও আহত হয় আরো ২ জন যাত্রী।

তিনি আরও বলেন সিএনজি চালকের ভুলের কারণে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। তবে এ দুর্ঘটনায় কোন বাসযাত্রী হতাহত হয়নি। এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ধুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজির ভেতর থেকে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত যাত্রীদের লাশ উদ্ধার করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, এ সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জন যাত্রীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং বাস ও সিএনজি জব্দ করা হয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ