বৃহস্পতিবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাকোয়াপনিক্স বিষয়ক আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাকোয়াপনিক্স বিষয়ক আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন
ময়মনসিংহ অফিস :: (১০ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৬মি.) ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অ্যাকোয়াপনিক্স বিষয়ক দু’দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি বাকৃবি’র মৎস্য বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
অ্যাকুয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহ্ফুজুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহমদ।এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. জি. ভারনন বায়ার্ড। এতে দেশের এবং বিদেশের প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন অ্যাকোয়াপনিক্সের উদ্ভাবক ও বাকৃবি মৎস্য বিজ্ঞান অনুষদের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. এম এ সালাম এবং আমেরিকার লিডিং সাইন্স ইউনিভার্সিটি ও ন্যাশনাল হাওয়াইয়ের অধ্যাপক ড. জি ভারনন বায়ার্ড।
গবেষকরা বলেন,এক গবেষণায় দেখা গেছে অ্যাকোয়াপনিক্স পদ্ধতিতে শাক-সবজি চাষ করতে মাটিতে চাষাবাদের চেয়ে ১০ ভাগের ১ ভাগ পানি প্রয়োজন হয়। কিন্তু অ্যাকোয়াপনিক্স পদ্ধতির কার্যক্ষমতা অনেক বেশি। মাত্র ৮ মিটার দীর্ঘ ৪ মিটার প্রস্থের একটি জায়গায় ৬ মাসে ৫০ কেজি মাছ এবং কয়েকশ’ কেজি শাক-সবজি উৎপাদন করা সম্ভব হয়। এ সময় চাষের জন্য নিড়ানি বা সারের প্রয়োজন হয় না। খুবই স্বল্প সময় ও সামান্য শ্রম দিলে এ পদ্ধতিতে চাষাবাদ করা সহজ বলে আরও জানান।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ