শুক্রবার ● ২ মার্চ ২০১৮
প্রথম পাতা » খেলা » বিএসজেসি’র নির্বাচনে আসিফ ইকবাল সভাপতি ও সাকির রুবেন সম্পাদক
বিএসজেসি’র নির্বাচনে আসিফ ইকবাল সভাপতি ও সাকির রুবেন সম্পাদক
ক্রীড়া প্রতিবেদক :: (১৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪০মি.) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি) এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আজ ২ মার্চ শুক্রবার সকাল ১০টায় হ্যান্ডবল ফেডারেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসিফ ইকবাল। বার্ষিক সাধারণ সভার পর নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনে’র আসিফ ইকবাল ও এনটিভি’র নাসিমুল হাসান দোদুল সমান সংখ্যক ১৬টি করে ভোট পান। যা পরে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১৪-এর ধারা-৬ অনুযায়ী নির্বাহী কমিটির সদস্যদের ভোটে আসিফ ইকবালকে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়া বিএসজেসি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনে’র সাকির রুবেন, সিনিয়র সহ-সভাপতি পদে স্পোর্টস ফেয়ার-এর মোহাম্মদ মাঈন উদ্দিন তারেক, সহ-সভাপতি পদে কালের কণ্ঠে’র মাসুদ পারভেজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনে’র মনির হোসেন খান এবং সদস্য পদে ক্রীড়ালোকে’র আব্দুল মুকিত রুবেল, ক্রীড়ালোক ও সাপ্তাহিক রোববারে’র কামাল হোসেন বাবলু ও বণিক বার্তা’র রকিবুল ইসলাম নির্বাচিত হন।বিনা প্রতিন্দন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নয়া দিগন্তে’র জসিম উদ্দিন রানা এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে ঢাকা প্রতিদিনে’র মো. আনোয়ার হোসেন নির্বাচিত হন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির নতুন কমিটির সকল সদস্য সবার দোয়ায় আগামীর পথচলায় সবাইকে সঙ্গে করে সামনে এগিয়ে যেতে চায়।





কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু