রবিবার ● ৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিসি ক্যামেরার আওতায় আসছে শাবি বিশ্ববিদ্যালয় : অধ্যাপক ফরিদ
সিসি ক্যামেরার আওতায় আসছে শাবি বিশ্ববিদ্যালয় : অধ্যাপক ফরিদ
সিলেট প্রতিনিধি :: (২০ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৬মি.)শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, পুরো বিশ্ববিদ্যালয়কে সিসি ক্যামেরার আওতাধীন আনা হবে। শীঘ্রই ক্যাম্পাসের সীমানা প্রাচীরের কাজ শুরু করা হবে।
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আজ রবিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালেয় কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার মর্মাহত। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তিনি বর্তমানে শঙ্কামুক্ত ও ঝুকিমুক্ত রয়েছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার চিকিৎসার জন্য পাচঁ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জঙ্গীবাদের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, বিভাগ গুলোতে চিঠি দেওয়া হয়েছে কোন শিক্ষার্থী ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে, তার সর্ম্পকে খোজঁ-খবর নেওয়া হবে। এবং শিক্ষকরা এ ক্ষেত্রে সহয়তা করতে পারে।
উল্লেখ, দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত জাফর ইকবালকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সিলেট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় তাকে। পরে রাত ১২টা ২০ মিনিটে তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ