সোমবার ● ১৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » ঢাকা » প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন
ঢাকা প্রতিনিধি :: (৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩২মি.) বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ অভিনন্দন জানিয়েছেন।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল আজ ১৯ মার্চ এক অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশ উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাওয়ার পেছনে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর মেধা, শ্রম, দূরদৃষ্টি ও গতিশীল নেতৃত্বের অবদান। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের জরিপে বাংলাদেশে প্রশংসনীয় উন্নয়ন হয়েছে। বাংলাদেশ বর্তমান তথ্য-প্রযুক্তিতেও দ্রুত গতিতে এগিয়ে চলছে। থ্রিজির পর ফোরজি ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। স্থাপন করা হয়েছে দেশের নিজস্ব স্যাটেলাইট। শুরু হয়েছে নিজস্ব পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। মাথা পিছু আয় ও মানব সম্পদ উন্নয়নসহ প্রয়োজনীয় প্রত্যেকটি সূচকে বাংলাদেশ প্রশংসনীয়ভাবে উত্তীর্ন হওয়ায় গত ১৭ মার্চ জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করেছে। যা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্যে খুবই আনন্দের ও মর্যাদার বিষয়।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ