শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ মার্চ ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » আত্রাইয়ে মহাদিঘীর বাঁশের সাঁকোটি তো সাঁকো নয় যেন মরন ফাঁদ
প্রথম পাতা » জনদুর্ভোগ » আত্রাইয়ে মহাদিঘীর বাঁশের সাঁকোটি তো সাঁকো নয় যেন মরন ফাঁদ
শুক্রবার ● ৩০ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে মহাদিঘীর বাঁশের সাঁকোটি তো সাঁকো নয় যেন মরন ফাঁদ

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১৬ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৮মি.) নওগাঁর আত্রাই উপজেলার মহাদিঘী রেলব্রিজের পার্শে খাদের উপর বাঁশের সাঁকোটি এলাকাবাসীর জন্য পরণফাঁদে পরিণত হয়েছে। নড়বড়ে এ সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেক পথচারি। এমনকি অনেকে সাইকেল মটরসাইকেল নিয়ে এ সাঁকো পার হতে গিয়ে সাইকেল ও মটরসাইকেলসহ পানিতে পরে যাওয়ার নজিরও রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি একটি ব্রিজ নির্মানের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আত্রাই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন একটি গ্রাম ভরমাধাইমুড়ি। আত্রাই এবং শাহাগোলার মাঝামাঝি স্থানে রেললাইন ঘেসা এ গ্রামের সাথে উপজেলা সদরের নেই কোন সংযোগ ব্যবস্থা। সহ¯্রাধিক লোকের বসবাস। এ গ্রামে রয়েছে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি কওমী মাদ্রাসা ও দুইটি মসজিদ। এ গ্রাম এবং মহাদিঘী দিঘীরপার গ্রামের লোকজনদের উপজেলার সাথে যোগাযোগের নেই কোন ব্যবস্থা। বর্ষাকালে নৌকার কোন বিকল্প নেই। শুস্ক মৌসুমে পায়ে হাঁটারও কোন পথ ছিল না। গত বিএনপি জোট সরকারের আমলে আত্রাই-নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক নির্মাণের জন্য রেললাইনের পশ্চিম দিয়ে মাটি কাটায় ওই গ্রামের লোকজনের পায়ে হাঁটার কোন রকম ব্যবস্থা হলেও রেলব্রিজ সংলগ্ন খাদে ব্রিজ না থাকায় তাদের দুর্ভোগ থেকেই যায়। সম্প্রতি রেলব্রিজের খাদে একটি বাঁশের সাঁকো তৈরি করা হলেও তা প্রশস্ত এবং টেকসই না হওয়ায় মরণফাঁদে পরিণত হয়েছে। অথচ এ সাঁকো দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, সাধারণ লোকজন ও সাইকেল মটরসাইকেল পারাপার হয়।

ভরমাধাইমুড়ি গ্রামের বিদ্যুৎ হোসেন বলেন, স্বাধীনতার ৪৭ বছর পেরিয়ে গেলেও আমাদের যোগাযোগ ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি। আমরা যুগ যুগ থেকে যোগাযোগের ক্ষেত্রে দুর্ভোগের শিকার হচ্ছি। এ গ্রামে কোন যানবাহন ঢোকার পথ না থাকায় আমরা রোগীদের জরুরী চিকিৎসাসেবাও দিতে পারিনা। আবার পরিবহন ব্যবস্থা না থাকায় আমাদের উৎপাদিত কৃষি পণ্যের নায্য মূল্যও আমরা পাইনা।

এ ব্যাপারে মহাদীঘি গ্রামের সৌরভ হোসেন জানান, আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি মানুষের দুর্ভোগ দূর করার স্বার্থে একটি ব্রিজ নির্মাণের । এজন্য আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি।

আত্রাইয়ের মজিদ আর্টপ্রেসের সত্বাধিকারী খন্দকার আব্দুল মজিদ বলেন, মহাদিঘী খাদের উপর বাঁশের সাঁকোটি মরণফাঁদ। গত ২৪ মার্চ আমি ভরমাধাইমুড়ি থেকে আত্রাই আসার সময় এ বাঁশের সাঁকো থেকে মটরসাইকেলসহ পানিতে পড়ে যাই। এতে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জানবক্স সরদার বলেন, এখানে বাঁশের সাঁকোর পরিবর্তে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)