শুক্রবার ● ৩০ মার্চ ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » হালুয়াঘাট প্রথম পৌর নির্বাচনে নৌকার জয়
হালুয়াঘাট প্রথম পৌর নির্বাচনে নৌকার জয়
ময়মনসিংহ অফিস :: (১৬ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৪মি.) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নবগঠিত পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে ৩ হাজার ৮৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাইরুল আলম ভুঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল হামিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫১ ভোট।
গতকাল বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ মাহবুব আলম শাহ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এসময় গণমাধ্যমকে তিনি জানান, অপর ৪ মেয়র প্রার্থীর মধ্যে মোবাইল প্রতীক নিয়ে প্রশান্ত কুমার সাহা ১ হাজার ৫৭৯ ভোট, নারিকেল গাছ প্রতীক নিয়ে সালেহ আহমেদ ১ হাজার ৫৩৪, জগ প্রতীক নিয়ে আব্দুল মোতালেব ৮৩৭, কম্পিউটার প্রতীক নিয়ে নাদিম আহমেদ ১৯৯ ভোট পেয়েছেন।
শান্তিপূর্ণ এ নির্বাচনে পুলিশ, বিজিবি, র্যাবের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিলো। একইসাথে মোট নয়টি কেন্দ্রের প্রত্যেকটিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলো বলেও জানিয়েছেন এ নির্বাচন কর্মকর্তা।





ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার
ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি