শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ মার্চ ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » হালুয়াঘাট প্রথম পৌর নির্বাচনে নৌকার জয়
প্রথম পাতা » ময়মনসিংহ » হালুয়াঘাট প্রথম পৌর নির্বাচনে নৌকার জয়
শুক্রবার ● ৩০ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হালুয়াঘাট প্রথম পৌর নির্বাচনে নৌকার জয়

---ময়মনসিংহ অফিস :: (১৬ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৪মি.) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নবগঠিত পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে ৩ হাজার ৮৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাইরুল আলম ভুঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল হামিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫১ ভোট।

গতকাল বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ মাহবুব আলম শাহ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এসময় গণমাধ্যমকে তিনি জানান, অপর ৪ মেয়র প্রার্থীর মধ্যে মোবাইল প্রতীক নিয়ে প্রশান্ত কুমার সাহা ১ হাজার ৫৭৯ ভোট, নারিকেল গাছ প্রতীক নিয়ে সালেহ আহমেদ ১ হাজার ৫৩৪, জগ প্রতীক নিয়ে আব্দুল মোতালেব ৮৩৭, কম্পিউটার প্রতীক নিয়ে নাদিম আহমেদ ১৯৯ ভোট পেয়েছেন।

শান্তিপূর্ণ এ নির্বাচনে পুলিশ, বিজিবি, র‌্যাবের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিলো। একইসাথে মোট নয়টি কেন্দ্রের প্রত্যেকটিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলো বলেও জানিয়েছেন এ নির্বাচন কর্মকর্তা।





আর্কাইভ