বৃহস্পতিবার ● ৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু
পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (২২ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৪মি.) দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ী ফেরার পথে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের বেলাইচন্ডি এলাকায় একটি ট্রাক সাদিকুল ইসলাম (৩৫) নামে এক পথচারীকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। সে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বেলাইচন্ডি বাজার এলাকার আঃ লতিফের ছেলে। পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক তাজুল ইসলাম জানান, পার্বতীপুর থেকে একটি খালি ট্রাক (ঢাকা -মেট্রো ট-২০১৪৬১) চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয় জনগণ ঘাতক ট্রাকটি কে আটক করে।





পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন