শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের আগেই পালিয়ে যায় ইয়াবা সম্রাজ্ঞী হোসনে আরা
প্রথম পাতা » শিরোনাম » আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের আগেই পালিয়ে যায় ইয়াবা সম্রাজ্ঞী হোসনে আরা
রবিবার ● ৮ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের আগেই পালিয়ে যায় ইয়াবা সম্রাজ্ঞী হোসনে আরা

---সিলেট প্রতিনিধি :: (২৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৪৭মি.) সিলেট সদর উপজেলার টুকেরবাজারের উত্তর পিরজপুর গ্রামের আজির উদ্দিনের এক তলা ভবন ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে ইয়াবা তৈরী করে আসছিল ইলিয়াছ আলী ও হোসনে আরা নামের এক দম্পতি। ঘরে বসে তারা নিজেরাই তৈরী করে তাদের সাব ডিলারদের মাধ্যমে এগুলো ছড়িয়ে দিত সিলেটের আনাচে-কানাচে। পুলিশ বলছে ইয়াবা সম্রাজ্ঞী হোসনে আরাকে ধরতে পারলেই তাদের নিয়োগকৃত সাব ডিলারসহ মাদক ব্যবসায়ীদের তথ্য পাওয়া যাবে।

বাসায় অত্যাধুনিক প্রযুক্তির সিসি ক্যামেরা লাগানো। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা শুরু হওয়ার আগেই সিসি ক্যামেরায় দেখে পালিয়ে যায় হোসনে আরা ও তার স্বামী ইলিয়াছ আলী।

এদিকে ওই বাসা থেকে পুলিশ সিসি ক্যামেরার মেমোরি জব্দ করেছে। ওই মেমোরি থেকে পুলিশ মাদক ব্যবসায়ীসহ অনেক সাব ডিলারদের তথ্য পেয়েছে। সেগুলো যাচাই-বাছাই করার পর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

এমনকি পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে ওই বাসাতে ইয়াবা তৈরী, সেবনের পাশাপাশি এখানে সিলেটের বাহির থেকে আসা ইয়াবা তৈরীর কারিগরদেরকে দিয়ে হোসনে আরা ও ইলিয়াছ আলীর বিশ্বস্ত কয়েকজন লোককে তৈরীর প্রশিক্ষন দেয়া হত। যারা টুকেরবাজার, সুনামগঞ্জসহ আশপাশ এলাকার বাসিন্দা।

এরা অনেকেই পেশায় দিনমজুর। কম সময়ে অনেক টাকা আয়ের লোভ দেখিয়ে তাদেরকে এই পথে নিয়ে আসা হয়।

পুলিশ সূত্র জানায়- হোসনে আরার স্বামী ইলিয়াছ আলী টুকেরবাজারের পূর্বদর্শা গ্রামের বাসিন্দা। স্থানীয় ব্যক্তি হওয়ায় তার সব পথঘাট চেনাজানা। ১০-১২ বছর পূর্বে ইলিয়াছ আলী দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এরপর হঠাৎ করেই তারা জীবন যাত্রার মান বদলে যায়। নিজ বাড়ি ছেলে ভাড়াটিয়া বাসায় উঠে এই দম্পতি।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি, বিমানবন্দর ও জালালাবাদ থানায় পূর্বে তারা বাসা ভাড়া নিয়ে ইয়াবা তৈরীর পাশাপাশি সাব ডিলারদের মাধ্যমে ইয়াবা বিক্রিও করেছিল।

মূলত হোসনে আরার দেখানো পথেই পা বাড়ায় তার স্বামী ইলিয়াছ আলী। ইয়াবা তৈরীর উপকরনগুলো সিলেটের বাহির থেকে সংগ্রহ করত হোসনে আরা। পূর্বে একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয় হোসনে আরা। জেলও খাটেন।

এরপরও তার ইয়াবার ব্যবসা বন্ধ হয়নি। দীর্ঘদিন থেকে ইয়াবা বিক্রি ও উৎপাদন করায় সিলেটে তার শতাধিক সাব ডিলার রয়েছে। যারা কমিশন ভিত্তিতে হোসনে আরার সাথে কাজ করেন। আর কেউ এই পথে ছেড়ে ভালো পথে চলতে চাইলে তাকে হত্যা করার ভয়ভীতিও দেখানো হয়। সিলেট মহানগর পুলিশের কয়েকটি থানায় হোসনে আরার নামে ৮-১০টি মাদক মামলা রয়েছে।

অভিযানে সংশ্লিষ্ট পুলিশের এক সদস্য জানান- প্রায় দেড় বছর আছে টুকেরবাজারের উত্তর পিরজপুর গ্রামের আজির উদ্দিনের এক তলা ভবনটি ভাড়া নেয় হোসনে আরা। এরপর থেকেই সেখান থেকে ইয়াবা বিক্রি, উৎপাদন ও সেবন করত মাদক সেবীরা। তাদের বাসায় সিসি ক্যামেরা লাগানো আছে বলে পুলিশের জানা ছিল না। জানা থাকলে পুলিশ অভিযানে মোড় ঘুরিয়ে দিত।

তিনি আরও জানান- সিসি ক্যামেরা থেকে অনেকেরই তথ্য পুলিশের পেয়েছে। এতে বুঝা যাচ্ছে তাদের বিশাল সিন্ডিকেট রয়েছে সিলেটে। তবে তদন্তের স্বার্থে এর বাহিরে আর কোন তথ্য দিতে চাননি তিনি।

সূত্র জানায়- জালালাবাদ থানা এলাকা থেকে অপারেশন এসআই দিবাংশু পালের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হোসনে আরা ও ইলিয়াছ আলীর সাব ডিলার শামীমকে গ্রেপ্তার করে। এরপর পুলিশ কয়েক দফা শামীমকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এরপর পুলিশ তার দেয়া তথ্যের ভিত্তিতেই টুকেরবাজারের উত্তর পিরজপুর গ্রামে আজির উদ্দিনের ভাড়া দেয়া বাসায় অভিযান চালায়। তবে এসময় কাউকে পুলিশ আটক করতে পারেনি।

কারণ গ্রেপ্তারকৃত ইয়াবার সাব ডিলার শামীম তাদেরকে বিস্তারিত তথ্য দিলেও ওই বাসায় সিসি ক্যামেরা থাকার বিষয়ে কোন তথ্য দেয়নি। পরে পুলিশ ওই বাসাতে অভিযানের প্রস্তুতির দৃশ্য সিসি ক্যামেরায় দেখে পালিয়ে যায় হোসনে আরা, তার স্বামী ইলিয়াছ আলীসহ কয়েকজন ইয়াবা তৈরীর কারিগর।

পুলিশ বাসায় ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরা দেখেই হতম্ভব হয়ে পড়ে। পরে পুলিশ হোসনে আরা এবং তার স্বামী ইলিয়াছ আলীর বসত কক্ষ থেকে ৭৯০ পিস ইয়াবা ও নগদ ৯৫ হাজার ৮২০ টাকা উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) জানান-পুলিশ প্রথমে হোসনে আরার লোক মাদক ব্যবসায়ী শামীমকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করে। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হোসনে আরার ভাড়া নেয়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে এ ব্যবসা হোসনে আরা একাই নিয়ন্ত্রণ করে। আর তাকে সহযোগীতা করে তার স্বামী ইলিয়াস। হোসনে আরাকে গ্রেপ্তার করার পর তাদের সহযোগীদের সম্পর্কে তথ্য জানা যাবে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে।





শিরোনাম এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান

আর্কাইভ