শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » সালিস বৈঠকে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় ব্যবসায়ীসহ আহত-২
প্রথম পাতা » চট্টগ্রাম » সালিস বৈঠকে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় ব্যবসায়ীসহ আহত-২
মঙ্গলবার ● ১০ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সালিস বৈঠকে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় ব্যবসায়ীসহ আহত-২

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৭ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১২মি.) রাঙ্গুনিয়ায় সালিশ বৈঠকে চলাকালে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তার ভাই আহত হয়েছে। গতকাল সোমবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মুরাদ নগর এলাকার উপজেলা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। সালিশ বৈঠকে আওয়ামীলীগ সভাপতি ও চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করা হয়েছে। চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আহমদ উল্লাহ খোকন বলেন, পারিবারিক জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতির বাড়িতে দুই পক্ষ নিয়ে গতকাল সোমবার দুপুরে সালিশ বৈঠক বসে। এসময় আবু মনসুর প্রতিপক্ষের প্রতিনিধি হিসেবে বৈঠকে যান। সালিশ চলাকালে আমি ও আমার ভাই মো. সুমন(২৬) এর উপর অতর্কিতভাবে সবার সামনে মনসুরসহ ৪/৫ জন লোক হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। আহত সুমন মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক আঘাত পান। শরীরের বিভিন্ন স্থানে সেলাই করা হয়েছে।জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী বলেন, সালিশ বৈঠক চলাকালীন সময়ে বাইরে ঘটনা ঘটেছে। জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ বলেন, জায়গা সংক্রান্ত বৈঠকে বিশৃঙ্খলার বিষয়টি আবু মনসুরের ব্যক্তিগত কারনে হয়েছে।

এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)