শনিবার ● ১৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে সাম্প্রদায়িক সম্প্রীতির আহব্বানে নানা আয়োজনে বাংলা নববর্ষ পালন
ময়মনসিংহে সাম্প্রদায়িক সম্প্রীতির আহব্বানে নানা আয়োজনে বাংলা নববর্ষ পালন
ময়মনসিংহ অফিস :: (১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১২মি.) ময়মনসিংহে সাম্প্রদায়িক সম্প্রীতির আহব্বান নিয়ে মঙ্গল শোভাযাত্রাসহ নানা বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে বাঙ্গালির চিরন্তন ঐতিহ্য বাংলা নববর্ষ ১৪২৫ ।
আজ ১৪ এপ্রিল শনিবার সকালে বর্ষবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সাম্প্রদায়িক সম্প্রীতির আহব্বান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এ আহ্বানে নগরীর রেলওয়ে চত্বরে শোভাযাত্রার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়নুল আবেদীন পার্কে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, পৌর মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট আহবায়ক আমীর আহমেদ চৌধূরী রতনসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, জেলা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বৈশাখী মঞ্চে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ