শনিবার ● ১৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গফরগাঁওয়ে সহযোগীসহ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার
গফরগাঁওয়ে সহযোগীসহ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার
ময়মনসিংহ অফিস :: (১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৮মি.) ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত সর্দার মুনসুর মৃধা (৩২) ও তার সহযোগী দিদারুল আলমকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
আজ ১৪ এপ্রিল শনিবার দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার আগে পাগলা থানা পুলিশ শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাবুরাইল গ্রামের কালাম মৃধার ছেলে আন্তঃজেলা ডাকাত সর্দার মুনসুর মৃধা ও তার সহযোগী পাগলা টেকপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে দিদারুল আলম (৩৫)কে আমাতের টেক গ্রাম থেকে গ্রেফতারের করে। এ সময় তাদের দেহ তল্লাসী করে ৪০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বলে পুলিশ সূত্র জাানায়।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ এ সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুই জনের মধ্যে মুনসুর মৃধা আন্তঃজেলার দুর্ধর্ষ ডাকাত সর্দার। মুনসুরের বিরুদ্ধে পাগলা ও কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। শনিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)