রবিবার ● ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী গ্রেফতার
গাজীপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.২৭মি.) গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী মোশারফ হোসেন সিয়াম ওরফে শুভকে (২৮) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
গতকাল ১৪ এপ্রিল শনিবার আটক স্বামী মোশারফ হোসেন সিয়ামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে শুক্রবার রাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের দুঃসম্পর্কের মামা আনিছুর রহমানের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
শ্রীপুর থানার এসআই মাহমুদুল হাসান জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে বগুড়া ও পরে দিনাজপুরের মাগুরা থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।
আটক সিয়াম পুলিশের কাছে স্ত্রী মনোয়ারাকে হত্যার কথা স্বীকার করেছে। সে জানায় তার স্ত্রী একাধিক পুরুষের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়া হতো।
ঘটনার দুইদিন আগে সে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন শুক্রবার সকাল ৭টায় ঘুম থেকে ওঠে।
পরে অন্য কাজ শেষে সকাল ৯টার দিকে স্ত্রীকে গলাকেটে হত্যা করে। পুলিশ ঘাতক মোশারফ হোসেনকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৬ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় শ্রীপুর পৌরসভার প্রশিকা মোড় এলাকায় বাবা মনির হোসেনের বাড়িতে মনোয়ারা পারভীনকে গলা কেটে হত্যা করে স্বামী মোশারফ হোসেন সিয়াম ওরফে শুভ। এ ঘটনার পর মোশারফ ঘরের পেছনের জানালা ভেঙ্গে পালিয়ে যায়।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)