রবিবার ● ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পহেলা বৈশাখী উপলক্ষে মহালছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ
পহেলা বৈশাখী উপলক্ষে মহালছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ
মহালছড়ি প্রতিনিধি :: (২ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.৩৮মি.) খাগড়াছড়ির মহালছড়িতে সেনা জোনের আয়োজনে ও এলাকাবাসির সহযোগিতায় পহেলা বৈশাখী ও বিজু উৎসব উদযাপন উপলক্ষে মহালছড়ি উপজেলা মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। গতকাল ১৪ এপ্রিল শনিবার বিকাল সাড়ে ৩টায় রাউজান একাদশ বনাম মহালছড়ি একাদশ এর মধ্যেকার খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ অন্যান্য সেনা কর্মকর্তাবৃন্দ।
প্রথমার্ধের খেলায় মহালছড়ি একাদশ ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে রাউজান একাদশ গোল পরিশোধ করে খেলার সমতা ফিরিয়ে এনে ১-১ গোলে ড্র অবস্থায় খেলা শেষ হয়।
খেলার সমাপনী বক্তব্যে প্রধান অতিথি জোন অধিনায়ক বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ মনোভাব তৈরি করার মানসিকতা থাকতে হবে। সেই ধারাবাহিকতায় প্রীতিফুটবল ম্যাচ আয়োজনের মাধ্যমে সকলের কাছে বার্তা পৌঁছে দিতে চাই বাংলা নববর্ষের শুরু থেকেই যাতে আগামীদিন গুলো সকলের মাঝে সুখ-শান্তি ফিরে আসুক এবং সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হোক।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ