শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি : আ’লীগ-বিএনপিসহ ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন জমা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি : আ’লীগ-বিএনপিসহ ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন জমা
রবিবার ● ১৫ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর সিটি : আ’লীগ-বিএনপিসহ ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন জমা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.৪৬মি.) উৎসবমুখর পরিবেশে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সির পদপ্রার্থীরা।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত ১২ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে স্থাপিত সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত বিএনপির মেয়র প্রার্থী মো. হাসান উদ্দীন সরকার, আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট মো. জাহাঙ্গীর আলমসহ ১০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ৫৭টি সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৯৪ জন প্রার্থী ও ১৯টি সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে মেয়র পদে ১৮ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৮৫ জন এবং সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৯৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন।

বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ হাসান উদ্দিন সরকার তার মনোনয়নপত্র নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডলের কাছে দাখিল করেন। এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, বিএনপি কেন্দ্রীয় সদস্য ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা সোহরাব উদ্দীন ও মীর হালিমুজ্জামান ননী প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডলের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, আব্দুল হাদী শামীম, মো. মুজিবুর রহমান ও মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ।

বিএনপি প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার এবং আওয়ামী লীগ প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ছাড়াও মেয়র পদে জাসদ প্রার্থী গাজীপুর মহানগর জাসদ সভাপতি রাশেদুল হাসান রানা, ইসলামী ঐক্যজোটের প্রার্থী ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী হয়ে গাজীপুর মহানগর জামায়াত সভাপতি মো. সানাউল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ ও মো. আফছার উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দখিল উপলক্ষে বৃহস্পতিবার জেলা শহর এবং আশপাশ এলাকায় ছিল প্রার্থীদের কর্মী-সমর্থকের ভিড়। অনেক প্রার্থীর পক্ষে কর্মী-সমর্থকরা মিছিল করেছেন।

উল্লেখ্য, ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল গত ৩১ মার্চ ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১৫-১৬ এপ্রিল মনোনয়নপত্র বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ভোট গ্রহণ হবে আগামী ১৫ মে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)