শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » নবীগঞ্জ পৌরসভার ৭টি পদে অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে অভিযোগ
প্রথম পাতা » শিরোনাম » নবীগঞ্জ পৌরসভার ৭টি পদে অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে অভিযোগ
বৃহস্পতিবার ● ১৯ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জ পৌরসভার ৭টি পদে অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে অভিযোগ

---নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৬মি.) নবীগঞ্জ পৌরসভার ৭টি পদে নিয়োগ পরীক্ষায় অনিয়ম, দূর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর ‘অবৈধ নিয়োগ’ বাতিলের আবেদন করেছেন নিয়োগ পরীক্ষায় বঞ্চিতরা। আজ বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট এ অভিযোগটি প্রেরণ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ, চলতি বছরের ৩১ জানুয়ারী পত্রিকার মাধ্যমে ওই পৌরসভার সার্ভেয়ার, সহকারী এ্যাসেসর, সহকারী লাইসেন্স পরিদর্শক, হিসাব সহকারী, নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক, ট্রাক চালক, অফিস সহায়কসহ ৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত ৭টি পদের বিপরীতে প্রায় ৩ শ ৮৬ জন শিক্ষার্থী আবেদন করেন। পরবর্তীতে চারিত্রিক সনদসহ অন্যান্য কাগজপত্রে সিল স্বাক্ষরে ক্রটিসহ বিভিন্ন অজুহাতে প্রায় ১ শত ৪২ জনের আবেদন বাতিল করে কর্তৃপক্ষ। অবশিষ্ট ২ শ ৪৪ জনের লিখিত ও মৌখিত পরীক্ষায় অংশ গ্রহনের জন্য প্রবেশ পত্র দেয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় লিখিত পরীক্ষা নেওয়া হয়। তড়িগরি করে লিখিত পরীক্ষার ফলাফল মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রকাশ করে এবং ওইদিন গভীর রাত পর্যন্ত মৌখিক পরীক্ষা নেয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়, একদিন পরেই পূর্বের সিদ্ধান্ত অনুযায়ীই প্রকৃত মেধাবীদের বঞ্চিত করে পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী’র চাচাতো ও মামাতো ভাইসহ মেয়রের নিজস্ব লোকদের সম্পূর্ণ অনৈতিকভাবে ৭ টি পদেই নিয়োগ দেয়া হয়েছে। এ ফলাফল প্রকাশের সাথে সাথে উক্ত ‘অবৈধ’ নিয়োগ মেনে নিতে পারেননি পরীক্ষায় অংশগ্রনকারীরা। তারা কোন উপায় না পেয়ে গত রোববার দুুপুরে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে বিভিন্ন লেখা সম্বলিত প্লে-কার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করে পৌরসভা কার্যালয় ঘেরাও করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা নিয়োগ বাতিলের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। খবর পেয়ে পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, কাউন্সিলর মোঃ আলাউদ্দিনসহ পৌর কর্তৃপক্ষ উপস্থিত হয়ে উত্তেজিতদের শান্তনা বলেন, তারা ৩ দিনের মধ্যে পরিষদের জরুরী সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এ আশ্বাস পেয়ে বাড়ি ফেরেন আন্দোলনকারীরা। অভিযোগে আরো উল্লেখ করা হয়, ওই নিয়োগ পরীক্ষায় নবীগঞ্জ জে কে সরকারী মডেল হাই স্কুলের শিক্ষক রাজিব দাশ হিসাব সহকারী পদে লিখিত পরীক্ষায় মেয়রের চাচাতো ভাই জুয়েল চৌধুরী নামের যুবকের পাশে বসে তাকে সহযোগীতা করেন। কিন্তু অদৃশ্য কারণে মৌখিক পরীক্ষায় রাজিব দাশ অংশ গ্রহন করেননি। অবশেষে এ পদে চাকুরী হয়েছে জুয়েল নামের ওই যুবকেরই। অভিযোগ রয়েছে, সরকারী স্কুলের শিক্ষক রাজিব দাশ এর আগেও পৌরসভা পরিচালিত আইডিয়াল স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে মেয়রের প্রচন্দের লোকদের উত্তীর্ণ করে। এর রকম অন্তত ৩/৪ জন প্রক্সি পরীক্ষার্থী অংশ নেয় ভাল রেজাল্ট হওয়ার পরও কিন্তু তারা মৌখিক পরীক্ষায় অংশ নেয়নি। পরীক্ষায় ২ ঘন্টা পূর্বেই মেয়রের নিজস্ব লোকদের কাছে প্রশ্নপত্র দেওয়া হয়। এছাড়াও মেয়রের ঘনিষ্ট বলে খ্যাত নবীগঞ্জ বাজারের অসিম বণিক বিজ্ঞপ্তি প্রকাশের ২/৩ মাস পূর্বেই ঘোষনা দিয়েছিল তার স্ত্রী উমা বণিক নবীগঞ্জ পৌরসভায় চাকুরী পাবে। এমনকি বাস্তবেও ৪০ মিনিট পূর্বে প্রশ্ন পত্র দেওয়া হয়। এবং উমা বণিকের আপন ভাই সুমন বণিক একই বেঞ্চে বসে প্রক্সি পরীক্ষার মাধ্যমে উক্ত উমা বণিককে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে সহায়তা করেন। বঞ্চিত পরীক্ষার্থীরা জানান, প্যানেল মেয়র ও কাউন্সিলরদের আশ্বাসের সময় পর্যন্ত অপেক্ষা করেও পৌর কর্তৃপক্ষ কার্যকর কোন ব্যবস্থা গ্রহন না করায় অবশেষে গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর ‘অবৈধ নিয়োগ’ বাতিলের আবেদন করেন বঞ্চিতরা। এবং অভিযোগগুলো সরেজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধও করেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে অভিযোগটি গ্রহণ করেন সিইও মাহবুবুর রহমান। এ বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যে নিয়োগ নিয়ে কথা উঠেছে তা স্বচ্ছ, নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে, এখানে কোন অনিয়ম বা দূর্নীতির প্রশ্নই উঠে না। অপরদিকে, গত সোমবার সন্ধায় নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেও এমন দাবীই করেছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি শুনেছেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





শিরোনাম এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)