শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » বরগুনা » বরগুনায় সংসদ সদস্য রিমনকে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে
প্রথম পাতা » বরগুনা » বরগুনায় সংসদ সদস্য রিমনকে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে
বৃহস্পতিবার ● ১৯ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনায় সংসদ সদস্য রিমনকে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে

---বরগুনা প্রতিনিধি :: (৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৬মি.) বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনকে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে। গতকাল বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যার পরে পাথরঘাটা উপজেলার মুন্সিরহাট বাজার এলাকায় দুই শতাধিক মানুষের উপস্থিতে চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে ইব্রাহিম তাকে লাঞ্ছিত করেন।

স্থানীয়দের সুত্রে জানা গেছে, বছর দুয়েক আগে চরদুয়ানী ইউনিয়নের হোগলপাশা গ্রামের মো. সাইদুর রহমান একই এলাকার বিমল মাস্টারের কাছে জমি বিক্রয় করেছিল। দীর্ঘ দিন অতিবাহিত হলেও জমি বুজিয়ে না দিয়ে বিমল মাস্টারকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিল সাইদুর রহমান ও তার ছেলে। এ নিয়ে বেশ কয়েকবার শালিস বৈঠক করে মিমাংসা করার চেস্টা করে বিমল মাস্টার। দীর্ঘদিন এরওর কাছে ধর্ন্যা দরে কোন সুরাহা না পাওয়ায় বিষয়টি স্থানীয় সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের কাছে নিষ্পত্তি করার জন্য আবেদন করেন। পরে গত বুধবার এমপি শওকত হাসানুর রহমান রিমন ঐ এলাকায় গিয়ে ঘটনার সত্যতা যাচাই করতে যান। এসময় তিনি দেখেন, বিমল মাস্টারের ক্রয়করা জমি হওয়া সত্বেও বিমল মাস্টারের যাতায়াতের পথে বেড়া দিয়ে আটকে রেখেছে সাইদুর রহমান।

তাৎক্ষনিক সাংসদ শওকত হাসানুর রহমান রিমন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গকে নিয়ে সাইদুর রহমান ও তার ছেলে ইব্রাহিমের কাছে বেড়া দিয়ে রাস্তা অবরোধের বিষয়টি জানতে চাইলে সাইদুর রহমান ও তার ছেলে ইব্রাহিম এমপি রিমনের বিরুদ্ধে পক্ষ পাতিত্বের অভিযোগ এনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় সাইদুর রহমানের ছেলে ইব্রাহিম এমপি রিমনকে বটি দিয়ে কোপানোর হুমকি দেয়। বিষয়টি তাৎক্ষনিক এলাকাবাসী ও স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে আসে ।

এবিষয়ে অভিযুক্ত ইব্রাহীমের বাবা সাইদুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে বরগুনা-২(পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, এবিষয়ে পরে কথা বলবো।

অন্যদিকে এঘটনায় অভিযুক্ত ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবী জমিজমা নিয়ে বিরোধের জেরে স্থানীয় বিমল মাষ্টারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এবিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খবির আহম্মেদ বলেন, জমাজমি নিয়ে শালিস বৈঠক হওয়ার সময় স্থানীয় এমপির উপস্থিতিতে প্রতিপক্ষকে মারধরের ঘটনা ঘটলে প্রতিপক্ষ বিমল মাষ্টার বাদী হয়ে মামলা দায়ের করলে ইব্রাহীম নামের একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি এমপি লাঞ্ছিত করার বিষয়টি এড়িয়ে যান ওসি।





আর্কাইভ