শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় ডিম ছেড়েছে মা-মাছ
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় ডিম ছেড়েছে মা-মাছ
শুক্রবার ● ২০ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় ডিম ছেড়েছে মা-মাছ

---রাউজান প্রতিনিধি :: (৭ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৬মি.) চট্টগ্রামের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে রুয়-জাতীয় মা মাছরা ডিমের নমুনা ছেড়েছে। আজ শুক্রবার রাত ২টা থেকে সকাল ৯টার সময়ে নদীতে জোয়ারের সময়ে রুয় জাতীয় মা মাছ ডিমের নমুনা ছাড়লে রাউজান-হাটহাজারী এলাকার ডিম সংগ্রহকারীরা নদী থেকে ডিমের নমুনা সংগ্রহ করতে দেখা যায়। গতকাল রাতে হালদা নদীতে রুয় জাতীয় মা-মাছ ডিম ছেড়েছে। এক বছরের বিরতিতে পুনরায় ডিম সংগ্রহ করতে পেরে আনন্দিত হালদা তীরের মৎস্যজীবীরা। ঠিক গত বছর শুক্রবার (১-এপ্রিল) সকালে কার্প জাতীয় মা-মাছ ডিম ছেড়েছিল। প্রায় এক বছর বিরতীর পর (২০-এপ্রিল) শুক্রবার রাতে হালদা নদীতে প্রথম মা মাছেড়া ডিম ছেড়েছে। এসময় এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসবে পরিচিত হালদা নদীতে ডিম ছেড়েছে রুয় জাতীয় মা মাছেরা। এসময় দেখাযায় নৌকায় করে সেই ডিম সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন হালদা তীরের মানুষরা।

এ বিষয়ে জানতে চাইলে সকালে হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জানান, হালদা এশিয়ার মহাদেশে মধ্যে একমাত্র নদী যেখান থেকে প্রাকৃতিকভাবে মাছের ডিম সংগ্রহ করা হয়ে থাকে প্রতি-বছর বর্ষর সময়ে। এপ্রিলে বৃষ্টিপাত শুরু হলে অন্যান্য নদী থেকে এসে কার্প জাতীয় মা মাছেরা হালদার কয়েকটি স্থানে মা জাতীয় মাছেরা ডিম ছেড়ে থাকে। এবার রাম দাশ হাট হতে অংকুরী ঘোনা পযন্ত বেশ-কিছু স্থানে ডিম ছেড়েছে মা মাছেরা, এছাড়া আজিমের ঘাট, নাপিতের ঘোণা, কাগতিয়া, পুরা খালি, সিপাহীর ঘাটসহ এলাকায় ডিম সংগ্রহকারীরা নদী থেকে মা মাছের ডিমের নমুনা সংগ্রহ করে। স্থানীয় ডিম সংগ্রহ কারীরা এ পর্যন্ত প্রায় প্রতি নৌকায় ৩-৪ বালতি করে ডিম সংগ্রহ করেছেন বলে তিনি জানান।

এদিকে, হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহ করে ডিম সংগ্রহকারীরা এখন ডিম ফুটানোর কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। হ্যাচারি ও হালদা নদীর তীরে মাটির কুয়ায় ডিম ফুটানোর কাজ চালিয়ে যাচ্ছেন ডিম সংগ্রহকারীরা।

রাউজান উপজেলা মৎস্য অফিসার অামিনুল ইসলাম জানান, গতকাল শুক্রবার রাতে নদীতে জোয়ারের সময়ে রাত অানুমানিক ২টা থেকে সকাল ৯পর্যন্ত হালদা নদীতে মা-মাছ ডিম ছাড়ছে। ৪’শতাধিক নৌকায় অর্ধসহস্রাধিক ডিম সংগ্রহকারী হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহ করেন। তারা এসময়ে হালদা নদী থেকে বেশ-কিছু ডিম সংগ্রহ করেন বলে জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)