শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে সরকারী খালের উপর ভেড়ীবাধ নির্মাণ করে অবৈধ মৎস্য ঘের স্থাপন
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে সরকারী খালের উপর ভেড়ীবাধ নির্মাণ করে অবৈধ মৎস্য ঘের স্থাপন
শুক্রবার ● ২০ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে সরকারী খালের উপর ভেড়ীবাধ নির্মাণ করে অবৈধ মৎস্য ঘের স্থাপন

---বাগেরহাট অফিস :: (৭ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪২মি.) বাগেরহাটের ফকিরহাটে ৩টি ইউনিয়নের একমাত্র পানি নিষকাশনের সরকারী খালে ভেড়ী বাধ দিয়ে মৎস্য ঘের নির্মান করা হচ্ছে। যে কারনে আগামী বর্ষা মৌসুমে প্রবল বর্ষণ হয়ে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনগনের চরম দুর্ভোগ নেমে আসার আশংখ্যা করা হচ্ছে। দ্রুত সরকারী খাল দখলকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করা না হলে জলাবদ্ধতা এমন আকার ধারন করবে যে কবর দেওয়ারও স্থান খুজে পাওয়া যাবে না।
প্রাপ্ত লিখিত অভিযোগ ও সরেজমিনে অনুসন্ধ্যানে গিয়ে জানা গেছে, উপজেলার বেতাগা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ধনপোতা-মাসকাটা সরকারী খালটি পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত বাসস্ট্যান্ড হতে শুরু করে মাসকাটা সাব প্রজেক্ট হয়ে লখপুর ইউনিয়নের খড়িয়া বিলের মধ্যদিয়ে বটিয়াঘাটা উপজেলার আমেরপুর ইউনিয়নের মরা পশর নাদীতে গিয়ে মিশেছে। সরকারী এই নদীটির ধনপোতা-মাসকাটা নামক স্থানে জনগন ও যানবাহন চলাচলের জন্য প্রায় ২০লক্ষ টাকা ব্যায়ে ১টি ব্রীজ নির্মান করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় ব্রীজের পূর্ব ও পশ্চিমপার্শ্বে ধনপোতা গ্রামের ৭/৮জন ব্যাক্তি ভবিষ্যতের কথা চিন্তা না করে যে যার মত ভেড়ি বাধ নির্মাণ করে মৎস্য ঘের তৈরীর কাজে ব্যস্ত রয়েছে। তারা সরকারী খালের অধিকাংশ স্থান দখল করে সেখানে ভেড়ী বাধ নির্মান করায় ৩টি ইউনিয়নের একমাত্র পানি নিষকাশনের পথ পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় বেশ কয়েকজন এলাকাবাসি অভিযোগ করে বলেছেন,৭/৮জন ভুমি দস্যু সরকারী খালে ভেড়ী বাধ দিয়ে পানি নিষকাশনের পথ বন্ধ করে দিচ্ছে। এতে তারা কিছুদিন লাভবান হলেও হাজার হাজার জনগণ ক্ষতিগ্রস্থ হবে। শুধু তাই নয়, শতশত মৎস্য ঘের, কৃষকের ক্ষেতের ফসল ঘরবাড়ি সব কিছু তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির আশাংখা রয়েছে। তারা আরো বলেন, পিলজংগ, বেতাগা ও লখপুর ইউনিয়নের প্রায় ২৭টি গ্রামের সকল বৃষ্টির পানি এই ধনপোতা-মাসকাটা মরা নদী দিয়েই সরবরাহ হয়ে থাকে। কিন্তু সেই নদীটির মাঝ পথে ভেড়ীবাধ দিয়ে আটকিয়ে রাখায় উপরের পানি সরবরাহ হতে পারবে না। আর পানি সরবরাহ হতে না পারলে আগামী বর্ষা মৌসুমে প্রবল বর্ষন হলে তা নির্ঘাত বন্যার রুপ ধারন করবে। ফলে জনগনের মাঠে মরে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না। বেতাগা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ধনপোতা গ্রামের ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন এর সাথে আলাপ করা হলে তিনি খাল দখলকারীদের উচ্ছেদ পূর্বক মরা খালটি পূনঃ খননের জোর দাবী জানান।

এব্যাপারে স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্র“প অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, ধনপোতা-মাসকাটা খালের উপর নির্মিত ব্রীজের পার্শ্বে মরে যাওয়া খালে কয়েকজন ব্যাক্তি ভেড়ী বাধ দিয়ে মৎস্য ঘের করার চেষ্টা চালাচ্ছে বলে তার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। যে বিষয়টি তিনি আমলে নিয়েছেন। অচিরেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।

উলে­খ্য বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামের মূতঃ মুনছুর আলী মোড়লের পুত্র মো. আলমগীর মোড়ল ১৫ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার ও একই দিন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এবং ১২ এপ্রিল বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে জনস্বার্থে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)