শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিশ্ব অনাথ দিবসে খাগড়াছড়িতে ব্যাগভর্তি শিক্ষা উপকরণ পেলো শতাধিক শিশু
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিশ্ব অনাথ দিবসে খাগড়াছড়িতে ব্যাগভর্তি শিক্ষা উপকরণ পেলো শতাধিক শিশু
শুক্রবার ● ২০ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব অনাথ দিবসে খাগড়াছড়িতে ব্যাগভর্তি শিক্ষা উপকরণ পেলো শতাধিক শিশু

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (৭ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৯মি.) খাগড়াছড়িতে বিশ্ব অনাথ দিবস উপলক্ষে আজ শুক্রবার দেড় শতাধিক অনাথ ও সুবিধাবঞ্চিত শিশু’র মুখে হাসি ফুটিয়েছে ব্যাগভর্তি শিক্ষা উপকরণ। প্রতিটি ব্যাগে সুন্দর মলাটের খাতা-কলম-পেন্সিল-জ্যামিতি বাক্স আর ক্যালকুলেটর পেয়ে উল্লসিত শিশুদের সাথে মধ্যাহ্নভোজ সেরেছে উদ্যোক্তা সংগঠন ‘ইয়ুথ ওয়েলফেয়ার মিশন’র সদস্যরা। সংগঠনটিকে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ি রত্নাংকুর দাশ টুনু পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন বলে সংগঠনের সদস্যরা জানান।
“আর্ত মানবতার কল্যাণে আমরা” এই প্রতিপাদ্য নিয়ে ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ খাগড়াছড়ি বিবেকানন্দ বিদ্যানিকেতন হল রুমে বিবেকানন্দ স্টুডেন্টস হোম, খাগড়াপুর হাদোক পাড়ার তঙহাম হোস্টেল, চম্পাঘাট শিশু সদন, নয়মাইল বিয়ারৌং অনাথ আশ্রম এর অনাথ শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, বৈশাখী ফল বিতরণ ও অনাথদের মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।
ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ সভাপতি অনুপম দেবনাথ-এর সভাপতিত্বে সম্পন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শিক্ষানুরাগী খগেশ্বর ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ভূবন মোহন ত্রিপুরা, সহ-সভাপতি সমরকৃষ্ণ চক্রবর্তী এবং লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথিখাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনাথ মেধাবী ৪ জন শিক্ষার্থীকে ১০০০/- (এক হাজার) টাকা করে এবং রামকৃষ্ণ সেবাশ্রমের জন্য ১০,০০০/- টাকা অনুদান দেন। পরবর্তীত তিনি অনাথ মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ দান করার ও সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিবেকানন্দ স্টুডেন্টস হোম এর তত্ত্বাবধায়ক লিটন ত্রিপুরা, খাগড়াপুর হাদোক পাড়ার তঙহাম হোস্টেল, চম্পাঘাট শিশু সদন’র জগৎময় ত্রিপুরা, নয়মাইল বিয়ারৌং অনাথ আশ্রম’র তিরেন ত্রিপুরা স্ব স্ব প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন অনাথ শিক্ষার্থীরাসহ এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

আর্কাইভ