শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ফুলপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত-১
প্রথম পাতা » ময়মনসিংহ » ফুলপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত-১
রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুলপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত-১

---ময়মনসিংহ অফিস :: (১০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৯মি.) ময়মনসিংহের ফুলপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্য। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।

গতকাল শনিবার (২১ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ফুলপুর উপজেলার শাহপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাকের বাড়ি বরগুনা জেলার লবনগোলা গ্রামে হলেও সে ঢাকার নবীনগরে থাকে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহবুব আলম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ভোর সাড়ে সাড়ে ৪টার দিকে গোপনে সংবাদের ভিত্তিতে আসামি ধরতে ফুলপুরের শাহাপাড়ায় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক জিন্নত আলী ও কনস্টেবল রাশেদ আহত হয়ে পুলিশ হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন বলে জানান পুলিশ। এ সময় প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গত ২৪ মার্চ ফুলপুরে অটোচালক জহিরুল হককে হত্যা করে একদল ডাকাত তার সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ে যায়। ওই মামলার আসামি যশোর জেলার শাওনকে গ্রেফতার করা হয়। পুলিশ গতরাতে ফুলপুরের সাহাপুরে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাওনের সহযোগীরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়লে এ ঘটনা ঘটে।





আর্কাইভ