শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » নারী সাংবাদিকের উপর হামলা অশনি সংকেত
প্রথম পাতা » চট্টগ্রাম » নারী সাংবাদিকের উপর হামলা অশনি সংকেত
রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারী সাংবাদিকের উপর হামলা অশনি সংকেত

---চট্টগ্রাম প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৩মি.) দৈনিক প্রথম আলো পত্রিকার বোয়ালখালী উপজেলা প্রতিনিধি কাজী আয়েশা ফারজানা সম্প্রতি বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে পেশাগত দায়িত্ব পালনকালে লাঞ্চনার শিকার হন। এর প্রতিবাদে গতকাল ২১ এপ্রিল শনিবার দুপুর ২টায় চট্টগ্রাম নগরীর ৪০ মোমিন রোডস্থ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সামনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। একজন সাংবাদিক জাতির কাঙ্গিত উন্নয়ন ও সফলতায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দুঃখজনক হলেও সত্য দেশের মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক বান্ধব হওয়ার পরও কিছু স্বার্থান্বেষী মহল হীনস্বার্থ চরিতার্থ করার মানসে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতন চালিয়ে আসছে। তারই অংশ বোয়ালখালী উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আয়েশা ফারজানাকে লাঞ্চনা ও নির্যাতন।

বক্তারা আরো বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কাজী আয়েশা ফারজানার উপর নির্যাতনকারী ব্যক্তি প্রকাশ্যে ক্ষমা না চাইলে অনলাইন সাংবাদিকদের সমন্বয়ে বাসাবাড়ি ঘেরাও সহ কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারী উচ্চারণ করেন।

প্রতিবাদ সভা ও মানববন্ধনে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক স.ম জিয়াউর রহমানের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুরঞ্জিত দাশ শুনু, দৈনিক বায়োজিদের প্রকাশক হাবিবুর রহমান, দৈনিক ইনফো বাংলার সহযোগী সম্পাদক অধ্যক্ষ ডা. দুলাল কান্তি চৌধুরী, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উপ-অর্থ সম্পাদক রূপন দত্ত, উপ-প্রচার সম্পাদক রাজীব চক্রবর্ত্তী, অনলাইন বি কে টিভি’র চেয়ারম্যান গোলাম মোস্তফা তালুকদার, অনলাইন সৃষ্টি টিভি’র চেয়ারম্যান সুমন চক্রবর্ত্তী, সাংবাদিক মো. ফিরোজ, সিটিজি পোস্টের ব্যবস্থাপনা সম্পাদক জামাল উদ্দিন, সকালের আলো’র চট্টগ্রাম ব্যুরো প্রধান কুতুব উদ্দিন রাজু, অনলাইন সাংবাদিক শুক্লা আচর্য্য, সাংবাদিক আব্দুর রাজ্জাক ও সাংবাদিক এইচ এম মোবিন সিকদার প্রমুখ।





আর্কাইভ