শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিল্লাল হত্যা মামলায় ১৩ জনের ফাঁসির আদেশ
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিল্লাল হত্যা মামলায় ১৩ জনের ফাঁসির আদেশ
সোমবার ● ২৩ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বিল্লাল হত্যা মামলায় ১৩ জনের ফাঁসির আদেশ

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০০মি.) গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ২৩ বছরে আগের বিল্লাল ওরফে বিলু (৪৫) হত্যা মামলায় ১৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আজ ২৩ এপ্রিল সোমবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দয়রা জজ আদালাত-১ এর বিচারক ডঃ মোঃ ফজলে এলাহী ভূইয়া এই আদেশ দেন। রায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী গ্রামের মৃত তালেব আলীর ছেলে ফালান, একই গ্রামের ছোয়াদ আলীর দুই ছেলে কাদির আলী ও সাদির আলী, নিজাম উদ্দিনের ছেলে কালাম, আফাজ উদ্দিনের তিন ছেলে বাজিত, আজিজ ও ওসমান, খোদে নেওয়াজের ছেলে আব্দুল সামাদ, নিজাম উদ্দিনের ছেলে হুমায়ুন, মৃত মনির উদ্দিনের ছেলে মানিক, মৃত নিজাম উদ্দিনের ছেলে আলম, ঈশ্বরপুর গ্রামের আমির আলীর ছেলে রুস্তম আলী এবং অহিদ আলীর ছেলে ফারুক। আসামিদের মধ্যে ফালান, আজিজ, আব্দুল সামাদ, ফারুক, মানিক ও আলম পলাতক।

গাজীপুর আদালতের এপিপি মকবুল হোসেন কাজল জানান, ১৯৯৫ সালের ৭ ডিসেম্বর কালীগঞ্জ উপজেলার ঈশ্বরপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে বিল্লালের বাড়ির কাজের লোক জাকারিয়া লাউ চুরি করেছে- অভিযোগ করে রুস্তম আলী ঈশ্বরপুর বাজারে বিল্লালকে ডেকে নেয়। সেখানে থাকা অপর আসামি কাদির আলী ও সাদির আলীর সঙ্গে লাউ চুরি নিয়ে বিল্লালের কথাকাটাকাটি হয়। এ সময় অপর আসামিরা দা, কুড়াল, ছুরি, রড ইত্যাদি নিয়ে সেখানে হাজির হয়। এক পর্যায়ে কালাম কুড়াল দিয়ে বিলুর মাথায় কোপ দেয়। এ সময় বিলু পালানোর চেষ্টা করলে অন্য আসামিরা তাকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করে।

এ ঘটনায় নিহত বিলুর ছোট ভাই জালাল উদ্দিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পরের বছর ১০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস শহীদ ওই ১৩জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে সোমবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালাত-১ এর বিচারক ড. মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এডভোকেট মকবুল হোসেন কাজল এবং আসামী পক্ষে এডভোকেট মোঃ আলাউদ্দিন হোসেন মামলাটি পরিচালনা করেন।

উল্লেখ্য, নিহত বিল্লাল ওরফে বিলু জাতীয় পার্টির সাবেক সাংসদ আনোয়ারা বেগমের স্বামী হত্যা মামলার আসামি। তিনি কালীগঞ্জের ন্যাশনাল জুটমিলের শ্রমিক ছিলেন। ঈশ্বরপুর এলাকার মৃত কিতাব আলীর ছেলে।





আর্কাইভ