মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » আলীকদম উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত
আলীকদম উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত

আলিকদম প্রতিনিধি :: ২২ সেপ্টেম্বর : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে আলীকদম উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে ৷ মঙ্গলবার অনুষ্ঠিত এ তদন্তে তদন্ত কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) নুরুল্লাহ নুরী ৷ এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল-আমিন, ইউপি চেয়ারম্যান ও এমপি প্রতিনিধি জামাল উদ্দিন ৷
সংশিস্নষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েকমাস পূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালামের বিরুদ্ধে কতিপয় অভিযোগ করেন স্থানীয় জনসাধারন ৷ অভিযোগে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, পাহাড় কাটা ও নারী নির্যাতন মামলাসহ একাধিক মামলার তথ্য তুলে ধরা হয় ৷
এসব অভিযোগকে আমলে নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দেয় চলতি মাসে ৷ এ নির্দেশের আলোকে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তদন্ত কার্যক্রমে হাজির থাকার জন্য নোটিশ ইস্যু করেন অভিযোগকারী ব্যক্তি ও মামলার বাদীদের কাছে ৷
গতকাল অনুষ্ঠিত তদন্ত কার্যক্রমে উপস্থিত হয়ে স্বাক্ষী প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা ও ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারী পীযুষ কান্তি দাশ ৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা