শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা পালিত
রবিবার ● ২৯ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা পালিত

---রাউজান প্রতিনিধি :: (১৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৩মি.) আজ ২৫৬২ বুদ্ধাব্দ, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব । এ উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। ২৫৬১ বুদ্ধ বর্ষকে বিদায় দিয়ে ২৫৬২ বুদ্ধ বর্ষকে বরণ করলেন বৌদ্ধ সম্প্রদায়। গৌতম বুদ্ধের শুভ জন্ম , বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সকল বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্ম মতে আজ থেকে ২৫৬১ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ মানবের কল্যাণে এই জগতে আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম হয় বুদ্ধ পূর্ণিমা।
এই উপলক্ষে সারা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের মতো বাংলাদেশের রাউজান উপজেলার বৌদ্ধ ধর্মাবলম্বীরাও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এ উপলক্ষে রাউজান উপজেলার ইদিলপুর গ্রামে গোবিন্দ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাক্যমুনি বিহারে সকাল ১০ টায় অষ্টাবিংশতি বুদ্ধ পূজা ও সংঘদান এবং বিশেষ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মীয় আলোচনা সভায় অংশ নিয়ে এই বিহারেরই বিহার অধ্যক্ষ শ্রীমৎ বিমলানন্দ মহাথের জগতের সকল প্রাণী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জীবনে সুখ শান্তি ও মঙ্গল কামনায় মৈত্রী চিত্তে শুভেচ্ছা ও পূণ্য দান করেন এবং এই বিহারের আবাসিক ভিক্ষু সংঘরত্ন মহোদয় তাঁর ধর্ম দেশনায় বলেন-যে কোন বিপদে অন্য কোন কিছুর স্মরণ না নিয়ে বুদ্ধ ধর্ম সংঘ এর স্মরণ নিতে বলেন। ধর্মই পারে একমাত্র রক্ষা করতে। কোন অবস্থাতেই যেন গৃহীরা পঞ্চশীল থেকে বিচ্যুতি না হয় সেই উপদেশ দেন।
আজ ব্দ্ধু পূর্ণিমা উপলক্ষ্যে এক বিশাল মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি রাউজানের ৬নং বিনাজুরী ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নোয়াপাড়া, পাহাড়তলী হয়ে রাউজান জলিলনগর বাসস্ট্যান্ড হয়ে গহিরা মিয়ার ঘাঁটা হয়ে আবার বিনাজুরী ইউনিয়ন কার্যালয় অফিসের সামনে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন, ৬নং বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, এই সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য শ্যামল বড়ুয়া, সাংবাদিক নয়ন বড়ুয়া, রঞ্জন বড়ুয়া , জুনু বড়ুয়া, সিকু বড়ুয়া ও সুভাষ বড়ুয়া প্রমুখ।





আর্কাইভ