শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ মে ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বর্ধনের প্রয়াস
প্রথম পাতা » নওগাঁ » বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বর্ধনের প্রয়াস
বৃহস্পতিবার ● ৩ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বর্ধনের প্রয়াস

---আত্রাই প্রতিনিধি :: (২০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাইয়ের পতিসরে নাগর নদের পাড়ে একটি শান বাঁধানো ঘাট তৈরি করে কবির স্মৃতি বর্ধনে নতুন একটি মাত্রার সৃষ্টি করা হয়েছে। পতিসরের স্মৃতি বর্ধনে এ ঘাট কালের সাক্ষী হয়ে থাকবে বলে এলাকাবাসীর অভিমত ব্যক্ত করেছেন। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান নিজস্ব পরিকল্পনায় ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় এলজিএসপির অর্থায়নে এ ঘাট নির্মাণ করে কবির স্মৃতি বহালের প্রয়াস গ্রহণ করেন।

জানা গেছে, আত্রাইয়ের ঐতিহ্যবাহী গুড় নদীর বক্ষ চিড়ে উপজেলার খাসখামার, দর্শনগ্রাম, পতিসর, হাটসড়িয়া হয়ে বয়ে গেছে কবির স্মৃতি বাহক নাগর নদ। কবি সেই ১৮৯১ সালের ১৩ জানুয়ারি সর্ব প্রথম তার বোটযোগে নাগর নদ দিয়ে পতিসরে এসে এ ঘাটে নেমেছিলেন। সে সময় শত শত জনতা তাকে এ ঘাটে বরণ করে নিয়েছিলেন। এর পর থেকে কবি যতবারই পতিসরে এসেছেন, এ নাগর নদ হয়েই তিনি এসেছেন। আর এ নাগর নদের যে ঘাটে কবি অবতরণ করে তার কাছারিবাড়ি যেতেন, সেটি কাছারিবাড়ির সন্নিকটে হলেও যুগ যুগ থেকে তা ব্যবহার না করে ঘাটটি ব্যবহারের একেবারেই অনুপযোগী হয়ে গিয়েছিল। কবির সেই স্মৃতিকে লালন করার লক্ষ্যেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

সম্প্রতি কবিগুরুর স্মৃতিবিজড়িত পতিসরের অনেক উন্নয়ন হলেও এখানে একটি ঘাট নির্মাণের উদ্যোগ কেউ কখনো গ্রহণ করেননি । যে ঘাটে কবির বোট ভিড়ত। যেখান থেকে কবি পায়ে হেঁটে কাছারিবাড়ি পর্যন্ত যেতেন। চলতি বছরের এলজিএসপি প্রকল্পের অর্থ দ্বারা এখানে একটি ‘নাগরঘাট’ তৈরির উদ্যোগ গ্রহণ করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান। তার এ উদ্যোগকে সার্বিকভাবে বাস্তবায়ন করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আল্লামা শেরে বিপ্লব।

এ ব্যাপারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি সংগ্রহক ও গবেষক এম মতিউর রহমান মামুনের সাথে কথা বললে তিনি বলেন, এ নাগরঘাট তৈরির মধ্য দিয়ে কবির আরও একটি স্মৃতি বর্ধন হলো। এ ঘাট নির্মাণ হওয়ায় এলাকাবাসী অত্যন্ত আনন্দিত হয়েছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আল্লামা শেরে বিপ্লব বলেন, আমাদের পতিসরে কবির আগমন ছিল এলাকাবাসীর জন্য আশীর্বাদ। তার স্মৃতি রক্ষায় আমরা আরও তৎপর হব। এলজি এসপির অর্থায়নে ৬ লাখ টাকা ব্যয়ে চলতি অর্থবছরে ঘাটটি নির্মাণ করা হলো। পতিসরে নাগর নদে ঘাট তৈরি করে কবির স্মৃতি বর্ধনের প্রয়াস।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান বলেন, বিশ্বকবির পদস্পর্শে ধন্য এ পতিসরে কিছু করতে পেরে নিজেকে আমি গর্বিত মনেকরছি। কালের বিবর্তে কবির অনেক স্মৃতিই হারিয়ে গেছে। আমি সাধ্যমত চেষ্টা করছি সেগুলো পুনঃস্থাপনের জন্য।





নওগাঁ এর আরও খবর

দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার

আর্কাইভ