মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » গাজীপুরে সাফারি পার্কের ১৭ একর জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ
গাজীপুরে সাফারি পার্কের ১৭ একর জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুর প্রতিনিধি::গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রায় ১৭ একর জমি ১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে দখলমুক্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ দীর্ঘদিন ধরে এ জমিতে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে বিভিন্ন ব্যবসা করে আসছিল অবৈধ দখলদাররা৷
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব প্রসাদ ভট্টাচার্য আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, পার্কের অধিগ্রহণকৃত প্রায় ১৭ একর জমি স্থানীয় কিছু লোক অবৈধভাবে দখল করে সেখানে কাঁচা-পাকা বাড়ি, দোকানপাট নির্মাণ করে দখল করে রেখেছিল৷
১৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যনত্ম গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম নেতৃত্বে ওই জমিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়৷ এসময় অবৈধভাবে স্থাপিত অস্থায়ী ও স্থায়ী দোকানপাট ছাড়াও পাকা-কাঁচা প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে৷ শ্রীপুর থানা, জয়দেবপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন৷





তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে