শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সর্বনাশা কুশিয়ারা নদীর বাঁধে ধ্বস
প্রথম পাতা » প্রধান সংবাদ » সর্বনাশা কুশিয়ারা নদীর বাঁধে ধ্বস
সোমবার ● ২১ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সর্বনাশা কুশিয়ারা নদীর বাঁধে ধ্বস

---
নবীগঞ্জ প্রতিনিধি :: (৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় ১০.০৩মি.) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল ও বনগাঁও গ্রামের উত্তর পাশে বয়ে গেছে ঐতিহ্যবাহী কুশিয়ারা নদী। প্রতি বছরই নদীর তীরবর্তী ডাইকের বাঁধে কোন না কোন স্থানে ভাঙ্গন দেখা দেয়। নেয়া হয় বাঁধ নির্মান প্রকল্প। এবারও একই অবস্থা। বাঁধ রক্ষায় নেয়া হয়েছে “কুশিয়ারা রিভার প্রজেক্ট” নামে ১০ লক্ষ ৭৮ হাজার ১ শত ৯৪ টাকার প্রকল্প। স্থানীয় ইউপি সদস্য বাঁধ নির্মাণের পিআইসি সভাপতির বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্মকর্তার যোগসাজসে বাঁধ নির্মানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। দাঁয়সারা কাজ ও বাঁধ মেরামতে দুর্নীতির কারণে একদিকে কাজের তদারকির দায়িত্বে থাকার লোকজনদের গাফিলতি না ফিফটি-ফিফটি দুর্নীতি হয়েছে তা নিয়েও এলাকায় চলছে নানা গুঞ্জন। সুত্রে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল ও বনগাঁও গ্রামের উত্তর পাশে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী কুশিয়ারা নদী। ওই নদীর তীরবর্তী পাহাড়পুর নামক স্থানে কয়েক যুগ থেকে কুশিয়ারা নদীর তীরবর্তী মাঠি নদীতে ধ্বসে শাখা নদীর নমুনা ধরে। ইতিপুর্বে কয়েক বার ওই বাঁধ ভেঁঙ্গে নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরিগঞ্জ উপজেলাসহ ও হবিগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের ফলানো ফসল তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। একমাত্র ওই বাঁধ কাল হয়ে দাড়িয়েছে নবীগঞ্জ উপজেলা তথা হবিগঞ্জ বাসীর জন্য। কারণ বিগত দিনে বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করে কৃষকদের ঘর-বাড়ি তলিয়ে গিয়ে অনেক ক্ষতি হয়েছিল। কিন্তু স্থায়ীভাবে বাঁধ গড়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়নি। সম্প্রতি হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ওই বাঁধ মেরামত ও সংস্কারের জন্য ১০ লক্ষ ৭৮ হাজার ১ শত ৯৪ টাকা বরাদ্ধ দেয়া হয়। কাজের দায়িত্ব পান স্থানীয় ইউপি সদস্য পারকুল গ্রামের মৃত সুলেমান মিয়ার পুত্র হাজী মো. দুলাল মিয়া। কাজটি চলতি বছরের ২৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ করার কথা ছিল। অভিযোগ উঠেছিল নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সমাপ্ত করা হয়নি। মেয়াদ পেরিয়ে যাবার পর কাজের হিসেব নিকেশ দাখিল করে চল-ছাতুরি করে টাকা উত্তোলন করা হয়েছে। সরজমিন গিয়ে দেখা গেছে এক ভয়াবহ দৃশ্য। কাজের পিআইসি সভাপতি ইউপি সদস্য দুলাল মিয়া চল-ছাতুরি করে বাঁধের সংলগ্ন স্থান থেকে শ্রমিক দিয়ে নামমাত্র মাঠি ভরাট করে বেশিরভাগ টাকাই তার পকেটস্থ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ কারণে যেভাবে ছিল সেভাবেই রয়ে গেল বাঁধের চিত্র। গত এক সপ্তাহের বর্ষনের ফলে পলি মাটির বাঁধে দেখা দিয়েছে ফাঁটল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজের আদেশে সাতটি শর্ত ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কাজের সাইটে প্রকল্পের নাম, দৈর্ঘ্য, পরিমান, বরাদ্ধ, কমিটির সভাপতির নামসহ ৫ ফুট ও ৩ ফুট বিল বোর্ড স্থাপন করে রাখা। স্থানীয়দের অভিযোগ, দুর্নীতি প্রকাশ পাবে বলে এর জন্য তা রাখা হয়নি। সচেতন মহল মনে করেন সেই শর্তাবলির কোন একটিও বাস্তবায়ন হয়নি। এর জন্য সরকারের টাকার কোন সফলতা হলো না। বন্যা হলে সর্ব প্রথম ওই স্থানই ভেঁঙ্গে যাবার সম্ভাবনা রয়েছে। কারণ যে মাটি দেয়া হয়েছে কয়েক দিনের বর্ষনের কারণে মাটি ছিটকে পড়ে পুর্বের ন্যায় হয়ে যাওয়ার আশংকা করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে প্রকল্প সভাপতি ইউপি সদস্য দুলাল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাজ সঠিক মত হয়েছে এখানে কোন অনিয়ম হয়নি। যেহেতু তিনি ওই এলাকার এবং ইউপি সদস্য যত দিন বাধঁ ভাঙবে তত দিন সংস্কার করবেন বলেও জানান। এ ব্যাপারে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর উপ-সহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম বাবুল জানান, এটা ফসল রক্ষা বাঁধ। আগাম বন্যায় যাতে ফসলের কোন ক্ষতি না হয় সে জন্য এই বাঁধ নির্মান করা হয়েছে। তবে প্রজেক্টে কোন ধরণের দূনীর্তি হয়নি। তিনি আরো বলেন, নদী রক্ষার জন্য নয়, শুধু ফসল রক্ষার জন্য নির্মান করা হয়েছ এ বাঁধ। এদিকে সচেতন মহল মনে করেন বাঁধ নির্মানে যেভাবে দাঁয়সারা কাজ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিবিড় পর্যবেক্ষন ও গুরুত্ব সহকারে যাছাই-বাছাই করলে বাঁধ সংস্কারের দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশ পাবে। এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ