শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ মে ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » বন্দুকযুদ্ধে রনির মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে তদন্ত কমিটির সাক্ষাৎ
প্রথম পাতা » গাজিপুর » বন্দুকযুদ্ধে রনির মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে তদন্ত কমিটির সাক্ষাৎ
বৃহস্পতিবার ● ২৪ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্দুকযুদ্ধে রনির মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে তদন্ত কমিটির সাক্ষাৎ

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৪ মি.) গাজীপুরের টঙ্গীতে পুলিশের সঙ্গে ’বন্দুকযুদ্ধে’ নিহত রেজাউল ইসলাম ওরফে বস্তি রনির (২৮) মৃত্যুর ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটি গতকাল ২৩ মে বুধবার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষৎ করেছেন। এসময় তদন্ত কমিটির সদস্যরা এলাকাবাসীর সঙ্গেও কথা বলেন।
রনি নিহতের ঘটনায় মঙ্গলবার পুলিশ সদর সপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি আনোয়ার হোসেনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয় । কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা রেঞ্জ অফিসের অতিরিক্ত পুলিশ সুপার আকতারুজ্জামান এবং গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখকে সদস্য করা হয়। তদন্ত কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

নিহত রনির পরিবার ও স্থানীয়রা জানান, এডিশনাল ডিআইজি আনোয়ার হোসেন বুধবার দুপুরে টঙ্গীর এরশাদ নগর তিন নং ব্লকের বাসায় গিয়ে রনির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তদন্ত কমিটির সদস্য ছাড়াও গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদও এসময় উপস্থিত ছিলেন।

নিহত রনির মা পারভীন বেগম বলেন, ‘পুলিশের ওই কর্মকর্তা বুধবার তাদের বাসায় আসেন। গাজীপুরের ডিবি পুলিশ ও টঙ্গী পুলিশ তাদের কাছ থেকে কিভাবে টাকা নিয়েছে তা জানতে চান। ’তিনি আরো বলেন, গত শনিবার দুপুর দুইটার দিকে টঙ্গী এরশাদ নগরের বটতলা এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ রনিকে তুলে নিয়ে যায়। রবিবার দুপুর ১২টার দিকে গাজীপুর ডিবির কার্যালয়ে যান তারা। পরে তিন দফায় আড়াই লাখ টাকা দেওয়ার পর একটি সাদা কাগজে রনির মা পারভীনের স্বাক্ষর রেখে রনিকে ছেড়ে দেয় ডিবি পুলিশ। এসময় একজন পুলিশ কর্মকর্তা কাগজে তার বক্তব্য লিখে নেন বলে তিনি জানান। তারা রনিকে নিয়ে বের হওয়ার সময় ডিবি কার্যালয়ের মূল ফটক থেকে তাকে আবারও গ্রেফতার করে টঙ্গী থানার এসআই আবু বকর সিদ্দিক।

নিহত রনির বোন শান্তা আক্তার বলেন, ‘ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অচিন্ত কুমার তাদের কাছ থেকে প্রথমে ৫০ হাজার পরে দেড় লাখ ও বিকাশের মাধ্যমে আরও ৫০ হাজার টাকা নেন। পরবর্তীতে টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক তাদের কাছে এক লাখ টাকা দাবি করে।

নিহত রনির বাবা মো. হাফিজুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে পুলিশ সদস্যরা এসেছিলেন। তারা রনির ব্যাপারে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। তিনি জানান, পুলিশ সদস্যরা তার পরিবারের সদস্যদের সঙ্গে ছাড়াও পাড়া-প্রতিবেশিদের সঙ্গেও কথা বলেছেন।

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। কথা বলার চেষ্টা করছি। আরও বলব। তারপর যথাসময়ে প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করবো।

তবে এডিশনাল ডিআইজি আনোয়ার হোসেনের টঙ্গীতে আসার কথা স্বীকার করলেও তিনি রনির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা তা নিশ্চিত করতে পারেনি টঙ্গী থানার ওসি মোঃ কামাল হোসেন।

উল্লেখ্য, মাদক কেনা-বেচার খবর পেয়ে পুলিশ ২০ মে রবিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে টঙ্গীর নিমতলী মাঠ এলাকায় অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়িরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে রনি গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। এসময় তাদের ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হন। রনিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রনির বিরুদ্ধে টঙ্গী থানায় মাদকের ১৪টি মাদক মামলা রয়েছে বলে টঙ্গী থানার ওসি মো. কামাল হোসেন জানান।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)