বৃহস্পতিবার ● ১৪ জুন ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় আবারো ৪ জুয়াড়িকে গ্রেফতার
শৈলকুপায় আবারো ৪ জুয়াড়িকে গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি :: (৩১ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ বিকাল ৫.৫৭মি.) আবারো ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া ট্রলার ঘাট এলাকায় একটি জুয়ার আড্ডা পুরিয়ে দিয়েছে পুলিশ। এসময় জুয়া খেলার সময় হাতে নাতে আটক করা হয়েছে ৪ জনকে। আটককৃতরা হলো-শৈলকুপার রতিডাঙ্গা গ্রামের মৃত আইয়ুব আলী বিশ্বাসের ছেলে পিকুল বিশ্বাস (৩৮), শেখপাড়া গ্রামের মৃত রাশেদ আলীর বিশ্বাসের ছেলে মধু আলী বিশ্বাস (৩০), বসন্তপুর গ্রামের মৃত মহিউদ্দিন জোয়ার্দ্দারের ছেলে আলাউদ্দিন (৬৫) ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শান্তিডাঙ্গা গ্রামের সরোয়ার বিশ্বাসের ছেলে। ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, বেশ কয়েকদিন যাবত ট্রলার ঘাট এলাকায় জুয়ার আড্ডাখান বসানো হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলা অবস্থায় ৪ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তাস ও জুয়ার খেলার টাকা। এসময় পুড়িয়ে দেওয়া হয় আড্ডাখানা। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে। উল্লেখ্য, এর আগেও শৈলকুপা এলাকায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদির সফল অভিযানে জুয়া খেলার সময় হাতে নাতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা