শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ জুন ২০১৮
প্রথম পাতা » কৃষি » রাউজানের অফিস আঙ্গীনার গাছে ঝুলছে থোকা থোকা আম আর লিচু
প্রথম পাতা » কৃষি » রাউজানের অফিস আঙ্গীনার গাছে ঝুলছে থোকা থোকা আম আর লিচু
শনিবার ● ১৬ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানের অফিস আঙ্গীনার গাছে ঝুলছে থোকা থোকা আম আর লিচু

---রাউজান প্রতিনিধি :: (২ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১১.০১মি.) রাউজান উপজেলার প্রায় প্রতিটি সড়ক কিনারায় সারি সারি আম গাছে ঝুলছে সবুজ আম। এই দৃশ্য দেখা গেছে উপজেলার সরকারি বিভিন্ন অফিস আদালতের বাইরে খোলা জায়গা রোপন করা আম গাছেও। কোনো জায়গায় আমের সাথে দেখা গেছে লিচুর গাছেরও ফলন। সরেজমিনে পরিদর্শনে দেখা যায় রাউজান পৌরসদরের সুলতানপুর তহশিল অফিসের সীমানা প্রাচীর অভ্যন্তরে বিশাল জায়গা জুড়ে রোপন করা বহু আম গাছে ঝুলছে বিভিন্ন প্রজাতির আম। ফাঁকে ফাঁকে লাগানো লিচু গাছেও শোভা পাচ্ছে ঝুলন্ত লিচু।

তসশিল অফিসের কর্মকর্তা জহির উদ্দিন বলেন, দীর্ঘ সময় ধরে পরিত্যাক্ত হয়ে থাকা তহশিল অফিসের এই জায়গায় ঝোপ ঝাড় পরিষ্কার করে চারা লাগানোর নিদ্দেশ ছিল স্থানীয় এমপি ফজলে করিম চৌধুরীর। তার নিদ্দেশনা মেনে রোপন করা আম গাছ থেকে ফলন পাওয়া যাচ্ছে। এসব আম উন্নত ও সুসাধু জাতের।

জানা যায়, তহশিল অফিস অভ্যন্তরের থাকা গাছের আম লিচুতে কারো হাত দেয়া নিষেধ। সাংসদের নিদ্দেশনা রয়েছে পাকা আম ঝড়ে পড়লেই শুধু এগুলো কুড়িয়ে নেয়া যাবে। ফল খোকো পশু পাখি গাছ থেকে তাড়ানো যাবে না।

ছোট ছোট গাছে থোকা থোকা আম দেখা গেছে বিনাজুরী ও রাউজান ইউনিয়ন পরিষদ অভ্যন্তরে খোলা জায়গায় রোপা আমের কলম গাছে। সেখানেও ঝুলে আম,লিচু। দুটি ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু ও সুকুমার বড়ুয়া বলেন, রাউজানের প্রতিটি ইউনিয়ন পরিষদের আঙ্গীনায় বহু ফলজ গাছে চারা লাগানো হয়েছে। যারা সঠিক পরিচর্যা করতে পেরেছে তাদের চারা গাছ বড় হয়েছে এবার ফলন দিচ্ছে।

পরিদর্শন কালে দেখা যায় উপজেলার ডাবুয়া ইউনিয়ন হয়ে শহীদ জাফর সড়ক চলে গেছে হলদিয়া ইউনিয়নের পাহাড় টিলার দুর্গম পথ ধরে ফটিকছড়ির দিকে। এই সড়কটির সংযোগ হয়ে আরেকটি সড়কের গন্তব্য পূর্বমুখি পার্ব্বত্য উপজেলা কাউখালীর দিকে। এই সড়কটির নাম হলদিয়া ভ্যালেজ রোড। আনুমানিক পাঁচ কিলোমিটার দীর্ঘ ভ্যালেজ রোডের দুপাশে সারি সারি আম্রপালির চারা। ফাঁকে ফাঁকে রোপন করা হয়েছে লিচু, আমড়া, পেয়ারা, কাঠাঁল চারাও।

স্থানীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, স্থানীয় সাংসদ এর নিদ্দেশে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসব চারা লাগানো হয়েছে। এবার ফলন না হলেও আগামী মৌসুমে সব গাছে ফলন পাওয়া যাবে। একই দৃশ্য উপজেলার ১৪টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক পথেও। নোয়াপাড়া-রমজান আলী হাট সড়কের দুই পাশে কয়েক হাজার গাছ এখন মাথা উঁচু করে ঢাল পালা বিস্তার করে পথিকদের দৃষ্টি আকর্ষণ করছে।

উপজেলার পশ্চিম ও পূর্বগুজরার দুই চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ ও মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন বলেন, স্ব-স্ব ইউনিয়ন পরিষদ থেকে চারা গুলো প্রতিনিয়ত পরিচর্যা করা হচ্ছে। যাওয়া আসা পথে চারার সঠিক পরিচর্যা হচ্ছে কিনা তা দেখছেন সাংসদ। নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাস অভ্যন্তরে আমের ফলন হয়েছে প্রচুর। অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী বলেন, ফলন প্রচুর হলেও কোনো শিক্ষার্থী গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়া নিষেধ।

রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরী বলেন, রাউজানে এক ঘন্টায় চার লাখ ৮৭ হাজার গাছের চারা রোপনের কর্মসূচি নিয়ে রাউজানকে সবুজ উপজেলায় পরিণত করেছেন স্থানীয় সাংসদ। সেই কর্মসূচিতে লাগানো সব ফলজ গাছ উন্নত জাতের। দেশের বিভিন্ন স্থা থেকে সংগ্রহ করা কলম গাছে এখন ফলন দিচ্ছে।

বিষয়টি নিয়ে আলাপকালে সাংসদ ফজলে করিম চৌধুরী সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন রাউজানের মানুষ এখন বাইরের আম কিনে খেতে হয়না। প্রতিটি গ্রামের মানুষ তাদের রোপন করা গাছ থেকে বিষমুক্ত পাকা ফল খেতে পাড়ে। তিনি জানান আগামীতে রাউজানের মানুষের চাহিদা পুরণ করে পাকা ফল বিক্রিও করতে পারবে। তবে তিনি সতর্ক করে বলেন কেউ কাঁচা ফল গাছ থেকে ছিঁড়তে পারবে না। পাকা আম ঝড়ে পড়লেই তবে কুড়িয়ে নিতে পারবে। তিনি মনে করেন গাছের পাকা ফলের উপর হক রয়েছে পশু পাখিও। যেসব পশু পাখি ফল খেয়ে বেঁচে থাকে তারা পরিবেশ রক্ষা করে। তাদের কারণে আমাদের জন্য এই প্রকৃতি ও পরিবেশ রক্ষা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)