বুধবার ● ২০ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ভারি বর্ষণে নদী, খাল-বিলে পানি বৃদ্ধি
বিশ্বনাথে ভারি বর্ষণে নদী, খাল-বিলে পানি বৃদ্ধি
বিশ্বনাথ প্রতিনিধি :: (৬ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.৫৫মি.) ভারি বর্ষনে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত দুইদিনের ভারি বৃষ্টিপাতের কারণে সব থেকে সমস্যায় পড়েছে নিচু এলাকার ঘরবাড়ি-হাট বাজার। এভাবে আরও দুই-তিন দিন বৃষ্টি হলে বন্যার আশংকা করছেন উপজেলাবাসী। উপজেলা সদরের বিভিন্ন জায়গায় পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় বিভিন্ন সরকারি অফিস-বাসা বাড়ির আঙ্গিনায় পানি জমে রয়েছে। ফলে ওইসব এলাকার বাসিন্দাদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ভারি বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল-বিলে দিনদিন পানি বৃদ্ধি পাচ্ছে।
উপজেলা সদরে ঘুরে দেখা যায়, উপজেলা পরিষদ রোডে অবস্থিত বিভিন্ন সরকারি কোয়ার্টার ও কৃষি অফিসের সামনে পানি জমাট বেধে আছে। এতে কৃষি অফিসে আসা কৃষকরা পানির মধ্যে দিয়ে অফিসে প্রবেশ করছেন। উপজেলা সদরের নতুন বাজার এলাকার কয়েকটি বাসার আঙ্গিনায় বৃষ্টির পানি জমে আছে। ফলে এসব বাসা-বাড়িতে বসবাসকারীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
এলাকার সচেতন মহল মনে করেন, উপজেলার বিভিন্ন জায়গায় পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। তবে জরুরী ভিত্তিতে উপজেলার বিভিন্ন হাট বাজার ও বাসার সামনে ড্রেইনের ব্যবস্থা করা প্রয়োজন বলে তারা মনে করেন।
উপজেলা সদরের নতুন বাজারের বাসিন্দা শফিকুল ইসলাম সফিক বলেন, পর্যাপ্ত পরিমানে ড্রেইন না থাকায় অল্প বৃষ্টি হলেই বাসার সামনে পানি জমে থাকে। এতে আমাদের দুর্ভোগ পোহাতে হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার সাংবাদিকদের বলেন, যেসব স্থানে ড্রেইনের ব্যবস্থা করলে পানি নিস্কাশন সম্ভব হবে তা খতিয়ে দেখে অচিরেই গুরুত্বপূর্ণ জায়গায় ড্রেইন নির্মানের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত