শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম » বঙ্গবন্ধু যুব পরিষদের শহীদদের প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভা
বঙ্গবন্ধু যুব পরিষদের শহীদদের প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভা

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে নগরীর ২৪ নং ওয়াডস্থ মিস্ত্রপাড়ায় ১৬ ডিসেম্বর বিকেল ৩ ঘটিকায় মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ জানে আলম সিপনের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃাতক অনুষ্টান অনুষ্ঠিত হয় ৷ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব সফর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী,বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টা বিজয় কৃষ্ণ, সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি গোলাম রসুল চৌধুরী মানিক,বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কুমিল্লা দক্ষিন জেলা সভাপতি মো:নুরুল আজিম চৌধুরী,চট্টগ্রাম মহানগর কমিটির সাধারন সম্পাদক মো:ফোরকান,সিনিয়র সহ সভাপতি মো: খোরশেদ,সহ সভাপতি মো: আব্দুল আলীম রানা,মো: গোলাম রহমান সাহেদ,মো:আনিসুর রহমান সোহান,মুসলিম,জাহাঙ্গীর,মহসিন,খলিল,আনোয়ার,জাকির,ছোটন সহ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ ৷ সভায় বক্তারা বলেন ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করতে জীবন উত্সর্গ করেছেন তাদের ঋণ কোন মূল্যে পরিশোধ করা যাবে না ৷ আর যারা সম্মান ও সম্বম হারিয়েছে তাদের ত্যাগ এ জাতি চিরকাল মনে রাখবে৷ প্রতি বছর এই দিনটি আসলে গোটা জাতি যেমন আনন্দ করে, তেমন শোকও করে৷ পাওয়া ও হারানোর বেদনা নিয়েই আমরা ৪৫ বছর অতিক্রম করেছি ৷ (প্রেস বিজ্ঞপ্তি)





হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত