শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ জুন ২০১৮
প্রথম পাতা » জাতীয় » অটোরিকশা চালক সামাদের খুদেবার্তায় প্রধানমন্ত্রীর সাড়া : পেল নতুন অটোরিকশা
প্রথম পাতা » জাতীয় » অটোরিকশা চালক সামাদের খুদেবার্তায় প্রধানমন্ত্রীর সাড়া : পেল নতুন অটোরিকশা
শুক্রবার ● ২২ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অটোরিকশা চালক সামাদের খুদেবার্তায় প্রধানমন্ত্রীর সাড়া : পেল নতুন অটোরিকশা

---ময়মনসিংহ অফিস :: (৮ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৭.০৬মি.) পরিবারের ভরণ-পোষন ও সংসার চালানোর একমাত্র অবলম্বন অটোরিকশা হারিয়ে দিশেহারা তারাকান্দা উপজেলার আবদুস সামাদের খুদেবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়া দিয়ে নতুন অটোরিকশার ব্যবস্থা করে দিলেন। প্রধানমন্ত্রীর বদান্যতায় নতুন অটোরিকশা পেয়ে সামাদ এখন ময়মনসিংহে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছেন।

গতকাল বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম একটি নতুন অটোরিকশা আবদুস সামাদের কাছে হস্তান্তর করেন। তার আগে গত ২৮ মে সারাদিন ভাড়া চালিয়ে রাতে তার নিজের অটোরিকশাটি তারাকান্দা উপজেলার গোয়াতলার শশা বাজারে জুলহাস ফকিরের গ্যারেজে ব্যাটারি চার্জের জন্য রেখে যাওয়ার পর হারিয়ে গেলে রুটি-রুজির একমাত্র অবলম্বনের জন্য সামাদ দিশেহরা হয়ে পড়েন। পরে স্থানীয় কিছু তরুণের সহযোগিতায় গুগলে খুজঁ করে প্রধানমন্ত্রীর ফোন নম্বর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর মোবাইল ফোনে সাহায্য চেয়ে একটি খুদেবার্তা পাঠান। এ বার্তাটি পেয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের কর্মকর্তাদের এ ব্যাপারে খোঁজ নেয়ার নির্দেশ দেয়ার পর ধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন করে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়। এসময় পুলিশ সুপার বিষয়টি তদন্ত করে অটোরিকশা চালক সামদকে ডেকে এনে গ্যারেজের মালিকের মাধ্যমে নতুন রিকশার ব্যবস্থা করে দেন।

ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শিমুলিয়া গ্রামের হাজী সামছুদ্দিনের ছেলে আবদুস সামাদ (৩৫) গত ২৮ মে সারাদিন ভাড়া চালিয়ে রাতে তার নিজের অটোরিকশাটি উপজেলার গোয়াতলার শশা বাজারে জুলহাস ফকিরের গ্যারেজে ব্যাটারি চার্জের জন্য রেখে যান। পরদিন সকালে রিকশার মালিক সামাদ এসে তার রিকশাটি সেখানে পাননি। পরে গ্যারেজের মালিকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে গ্যারেজের মালিক কিছুই বলতে পারেনি। নিরুপায় হয়ে সামাদ তারকান্দা থানায় রিকশা হারানোর একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু এত কোন কাজ হয়নি।

পরিবার ও সংসার চালানোর একমাত্র অবলম্বন অটোরিকশা হারিয়ে সামাদ দিশেহারা হয়ে পড়েন। পরে স্থানীয় কিছু তরুণের সহযোগিতায় সামাদ গত ১৬ জুন গুগলে খোঁজ করে প্রধানমন্ত্রীর মোবাইল ফোন নম্বর সংগ্রহহ করে প্রধানমন্ত্রীর মোবাইল ফোনে ‘মা আপনি সারদেশের মা, আমাকে একটু সাহায্য করুন’ এটুকুই লিখে সাথে নিজের ঠিকানা দিয়ে সরাসরি একটি খুদেবার্তা পাঠান। এই বার্তা পেয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের কর্মকর্তাদের এ ব্যাপারে খোঁজ নিতে বলেন।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ময়মনসিংহের পুলিশ সুপার নির্দেশ পেয়ে তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এসএ নেওয়াজী এবং তারাকান্দা থানার ওসি মাহবুবুল হককে অটোরিকশা চালক এমএ সামাদকে খুঁজে বের করে বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেন। সংশ্লিষ্ট থানার ওসি মাহবুব অটোচালক সামাদের ঠিকানা খুঁজে বের করে অটোরিকশা হারানোর বিস্তারিত জেনে এ ব্যাপারে পুলিশ সুপারকে অবহিত করার পর পুলিশ সুপার গ্যারেজের মালিক জুলহাসকে ডেকে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। যেহেতু গ্যারেজ থেকে রিকশাটি হারানো যায়, সে কারণে গ্যারেজের মালিক জুলহাস নিজ উদ্যোগে একটি নতুন অটোরিকশা কিনে সামাদকে দিতে রাজি হন। পরে বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম নতুন অটোরিকশাটি আবদুস সামাদের কাছে হস্তান্তর করেন।

নতুন অটোরিকশা পেয়ে সামাদ আনন্দে আত্মহারা। আমার মত নগন্য মানুষের পাঠানো বার্তায় সাড়া দিয়ে প্রধানমন্ত্রী আমার পরিবারকে বেঁচে থাকার অবলম্বন করে দিয়েছেন।

এলাকার সর্বসাধারণ ভাষায় ‘মাদার অফ হিউমিনিটি’ খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এই বদান্যতা একটি উজ্জ¦ল দৃষ্টান্ত হয়ে থাকবে।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)