শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ জুলাই ২০১৮
প্রথম পাতা » গুনীজন » কবিয়াল ফণী বড়ুয়ার গান শোষিত-বঞ্চিত মানুষের প্রেরণার উৎস
প্রথম পাতা » গুনীজন » কবিয়াল ফণী বড়ুয়ার গান শোষিত-বঞ্চিত মানুষের প্রেরণার উৎস
রবিবার ● ১ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কবিয়াল ফণী বড়ুয়ার গান শোষিত-বঞ্চিত মানুষের প্রেরণার উৎস

---চট্টগ্রাম প্রতিনিধি :: (১৭ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১০.৩০মি.) অসাম্প্রদায়িক শোষণমুক্ত ও ধনী-গরিব বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন দেখতেন কবিয়াল ফণী বড়ুয়া। যেখানে মানুষ শোষিত ও অধিকার বঞ্চিত সেখানেই কবিয়াল ফণী বড়ুয়া কবিগানের মধ্য দিয়ে প্রতিবাদে জেগে উঠতেন। আজীবন ধর্মান্ধতা কুসংস্কার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যিনি সব সময় প্রতিবাদী ও সোচ্চার ছিলেন তিনি উপমহাদেশের খ্যাতনামা কবিয়াল ফণী বড়ুয়া। ইতিহাসের পথ পরিক্রমায় বলা চলে কবিয়াল ফণী বড়ুয়ার গান শোষিত-বঞ্চিত মানুষের প্রেরণার উৎস। কবিয়াল ফণী বড়ুয়ার ১৭ তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে গতকাল শনিবার ৩০ জুন নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে উপমহাদেশের খ্যাতনামা কবিয়াল চট্টল মনীষী ফণী বড়ুয়ার ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসি চট্টগ্রাম উপাচার্য প্রফেসর ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ফুলকলির জি এম এম এ সবুর। চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় সম্মানিত অতিথি ছিলেন পদ্মবীণা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলৗ মৃনাল কান্তি বড়ুয়া, বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক সংগঠক সুজিত কুমার দাশ, সজল চৌধুরী ও রাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাকী চৌধুরী , বিশিষ্ট সাংবাদিক সমীরণ বড়ুয়া ও বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মো. জামাল উদ্দিন । সভার উদ্বোধন করেন সাবেক সিনিয়র সহকারী জজ এডভোকেট মনজুর মোহাম্মদ খান।
বক্তারা বলেন, গণমানুষের মুক্তি সংগ্রামে নিবেদিত কবিয়াল ফনি বড়ুয়া সংস্কৃতির মাধ্যমে জাতি স্বত্তা ও নিজস্ব সংস্কৃতি এবং সভ্যতাকে ধারণ করে বলিষ্ট কন্ঠে কবিগান পরিবেশন করেছেন। তিনি বাঙালি জাতির কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা লালন ও ধারণে সমাজকে আলোকিত করেছেন।
বক্তারা আরো বলেন, কবিয়াল ফনি বড়ুয়া স্বভাবগত প্রেরণায় যে বস্তুবাদি দর্শনের গান রচনা করেছেন তা আমাদের আগামী দিনের পথ চলার পাথেয়। বিজ্ঞান মনস্কতা দিয়ে বস্তুবাদি চেতনা নিয়ে ফনি বড়ুয়া কুসংস্কার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজীবন যে সংগ্রাম করে গেছেন বর্তমান রাজনৈতিক ক্লান্তি লগ্নে তিনি এক মহান আর্দশিক ধ্রুবতারা। প্রজন্মের কাছে ফনি বড়ুয়াকে যতবেশি তুলে ধরা হবে তত বেশি মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত হবে এবং মুক্তবুদ্ধির চর্চা হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইতিহাস গবেষক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, রাজনীতিবিদ স্বপন সেন, কবিপুত্র ডাক্তার সন্তোষ বড়ুয়া, ডাক্তার পরিতোষ বড়ুয়া, কবিয়াল কল্পতরু ভট্টাচার্য, শিল্পী মানস পাল, শিল্পী শেখ নজরুল ইসলাম মাহমুদ। অধ্যক্ষ রতন দাস গুপ্ত চন্দন পালিত মুক্তিযোদ্ধা এসএম লিয়াকত হোসেন, এমএ জাফর, সৈয়দা শাহনাজ বেগম, রুমকি সেনগুপ্ত, শবনম ফেরদৌসী, রাজীব চক্রবর্তী , কুতুব উদ্দিন রাজু, সিআর বিধান বড়ুয়া জান্নাতুল ফেরদৌস সোনিয়া, কবি আসিফ ইকবাল, ইমরান সোহেল, রায়হান মাহফুজ ও হোসেন মিন্টু প্রমুখ।





গুনীজন এর আরও খবর

সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী

আর্কাইভ