শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বদলে যাচ্ছে রায়গঞ্জ-তাড়াশ
প্রথম পাতা » প্রধান সংবাদ » বদলে যাচ্ছে রায়গঞ্জ-তাড়াশ
মঙ্গলবার ● ৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বদলে যাচ্ছে রায়গঞ্জ-তাড়াশ

---সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫১মি.) চলনবিল অধ্যুষিত রায়গঞ্জ-তাড়াশের প্রত্যন্ত অঞ্চলে সরকারের উন্নয়নের ছোয়া লাগায় রায়গঞ্জ-তাড়াশের গ্রামীণ জনপদ পাল্টে যেতে শুরু করেছে। রাস্তাঘাট-ব্রীজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘরে ঘরে বিদ্যুত পৌছে যাওয়ায় জনপদের মানুষের জীবনমানও পাল্টে যাচ্ছে। গ্রামীণ রাস্তাগুলো পাকা হওয়ায় সহজেই উৎপাদিত ফসল বাজারজাত করায় লাভবান হচ্ছেন কৃষকরা। চলনবিলের সরকারী পুকুরগুলো স্বল্পমুল্যে ইজারা নিয়ে মাছচাষ করে ভাগ্য বদলে যাচ্ছে সুফলভোগী মৎস্যচাষীদের। মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে স্থানীয় সংসদ সদস্য ম.ম আমজাদ হোসেনর হাত ধরেই এসব উন্নয়ণ কর্মকান্ড বাস্তবায়ন হয়েছে বলছেন স্থানীয়রা।

জানা যায়, ২০১৪ সালে উপ-নির্বাচনে বীরমুক্তিযোদ্ধা ম.ম.আমজাদ হোসেন মিলন বিনা প্রতিদ্বন্ধিতায় রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের পর থেকেই দলীয় ঘাত-প্রতিঘাতের মধ্যদিয়ে রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার উন্নয়নে মনোযোগ দেন। তার প্রচেষ্টায় দুই উপজেলায় প্রায় হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন গ্রাম-বাজার সংযোগ প্রায় ৫ শত কিলোমিটার রাস্তা দেড় শতাধিক ছোট-বড় ব্রীজ-কালভার্ট নির্মাণ করা হয়েছে। যে কারণে শস্য-মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত রায়গঞ্জ-তাড়াশের কৃষকরা সহজেই তাদের পণ্য বাজারজাত করতে পারছে। তিনটি থানার মধ্যে তাড়াশে শতভাগ ও রায়গঞ্জ ৯৫ ভাগ বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। অর্ধশত নতুন বিদ্যালয় ভবন নির্মাণসহ ও বিভিন্ন বিদ্যালয়ে সংস্কার কাজ করেছেন। প্রতিটি বিদ্যালয়ে সোলারপ্যানেলের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা গ্রহন করেছেন। এছাড়াও চলনবিলের প্রায় ৮শতাধিক পুকুর সরকারের পক্ষ থেকে নতুন করে ৬ বছরের জন্য মৎস্যজীবীদের মধ্য ইজারা বন্দোবস্ত করে দিয়েছেন। এতে এ অঞ্চলের ১৫ হাজার মৎস্য পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এছাড়াও আধুনিক তাড়াশ থানা ভবন, ফায়ার সার্ভিস, হাসপাতাল, বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের নতুন ভবন, বন্যায় আশ্রয় কেন্দ্র, আদিবাসীদের প্রশিক্ষন কেন্দ্র, কলেজ ভবন, মসজিদ-মাদ্রাসা- মন্দির সংস্কার ও নির্মান করেছেন। বিশেষ করে পলাশডাঙ্গা যুবশিবিরের স্মৃতি ধরে রাখতে নওগাঁয় মুক্তিযোদ্ধা স্তম্ব, মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করছেন। সবচেয়ে উল্লেখযোগ্য অবহেলিত তাড়াশকে নতুন পৌরসভায় রূপান্তরিত করেছেন।

স্থানীয় মাগুড়াবিনোদ গ্রামের কৃষক আব্দুল হাকিম জানান, আগে মাগুড়াবিনোদ থেকে তাড়াশ সদরে আসতে বহু বেগ পেতে হতো। কাঁদামাটিতে পায়ে হেটে আর বর্ষার সময় নৌকায় চলাচল করতে হতো। কিন্তু নতুন রাস্তা হওয়ায় এ গ্রামের মানুষের ভাগ্য খুলে গেছে। সহজেই পণ্য, তাড়াশ বাজারে ও হাসপাতালে রোগী নিয়ে যাতায়াত করা সম্ভব হচ্ছে।
মৎস্যজীবী আব্দুস সালাম জানান, সংসদ সদস্যের প্রচেষ্টায় ৬ বছরের জন্য পুকুরগুলো সরকারের পক্ষ থেকে মৎস্য জীবিদের মধ্যে বরাদ্দ দেয়ায় মৎস্যজীবিরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। পুকুরগুলো বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হচ্ছে যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে।

তাড়াশ শিক্ষক সমিতির সভাপতি ফেরদৌস রহমান জানান, স্থানীয় সংসদ সদস্যের সদিচ্ছার কারণে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল দেয়ায় রাতেও শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলেল স্কুলে সোলার প্যানেলের বিদ্যুতে কম্পিউটার শিক্ষাও চালু ব্যবস্থা করা হচ্ছে।
রায়গঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি বাবুল সরকার জানান, উন্নয়নের বিষয়ে সংসদ সদস্য কঠোর। তার প্রচেষ্টায় পৌরসভায় শতভাগ বিদ্যুত-রাস্তাঘাট নির্মাণ হয়েছে।

রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান জানান, রায়গঞ্জে পৌরসভা হলেও কোন ভবন ছিল না। বর্তমান সরকারের আমলে বহুতল বিশিষ্ট পৌরভবন নির্মাণ করা হয়েছে। এছাড়াও পৌরসভার সকল রাস্তা-ড্রেনেজ, স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে কাজ চলছে। অচিরেই রায়গঞ্জ পৌরসভা মডেল পৌরসভায় উন্নীত হবে।

স্থানীয় সংসদ সদস্য গাজী ম.ম. আমজাদন হোসেন মিলন জানান, তার সময়ে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর এতো উন্নয়ন হয়নি। প্রতিটি গ্রামে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ছোয়া রয়েছে। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত-শ্লোগানের প্রায় শতভাগ সফল হয়েছে। তিনি আরো জানান জানান, সিরাজগঞ্জ থেকে রায়গঞ্জ সড়কটি টুলেনে উন্নয়নে পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে যাতায়াতের নতুন একধাপ উন্নয়ন হবে। এছাড়াও বিদ্যালয়গুলোকে মোবাইলিং নেটওয়ার্কিংয়ের আওতায় আনা হচ্ছে। আগামীতে মহাজোট সরকার ক্ষমতায় গেলে রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করতে সব প্রকার প্রচেষ্টা করা হবে বলে তিনি জানান। আর দলকে সুসংগঠিত করে প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যন্ত আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানো হয়েছে। এতে আগের চেয়ে আসনে আওয়ামীলীগের ভোটের সংখ্যা বেড়েছে। উন্নয়ন আর দলীয় কর্মকান্ড চাঙ্গা থাকায় আগামী নির্বাচনে আসনটিতে নৌকার বিজয় সুনিশ্চিত বলে তিনি মনে করছেন।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ