শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » কোটি টাকার রাস্তা নির্মানের দেড় মাসেই তছনছ : সওজের দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারের শাস্তির দাবীতে মানববন্ধন
প্রথম পাতা » খুলনা বিভাগ » কোটি টাকার রাস্তা নির্মানের দেড় মাসেই তছনছ : সওজের দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারের শাস্তির দাবীতে মানববন্ধন
বুধবার ● ৪ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোটি টাকার রাস্তা নির্মানের দেড় মাসেই তছনছ : সওজের দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারের শাস্তির দাবীতে মানববন্ধন

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৩মি.) কোটি টাকার রাস্তা রক্ষনাবেক্ষন কাজে ঝিনাইদহ সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারের চরম দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভূক্তভোগি নাগরিক সমাজ। আজ বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড় ও হাসান ক্লিনিকের সামনে এ কর্মসূচী পালিত হয়। এলাকার কয়েক’শ মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে কর্মসুচিতে অংশ গ্রহন করেন। এ সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সওজের উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুস সাকিব উপস্থিত হলে জনতার রোষে পড়েন।

এ সময় একজন সাংবাদিক তাকে নাজেহাল হওয়ার হাত থেকে রক্ষা করেন। পরে তিনি অফিসে ফিরে গিয়ে অফিসের কেনা ইট পাথর দিয়ে বড় বড় গর্ত ভরাটের উদ্যোগে নিলে জনগন প্রতিহত করেন এবং সওজের গাড়ি ফিরিয়ে দেন। এদিকে মানববন্ধন কর্মসুচি শেষে সওজের দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী এস এম মোয়াজ্জেম হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী তানভির আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুস সাকিব, কার্যসহকারী কাজী আতিয়ার রহমান ও ঠিকাদার আমিরুল ইসলামের শাস্তির দাবীতে পাগলাকানাই মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ঝিনাইদহ জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান, স্থানীয় দোকান মালিক সমিতির সভাপতি মশিউর রহমান, সাধারন সম্পাদক রাজু আহম্মেস পল্টন, ঝিনেদা আঞ্চলিক ভাষা গ্রুরুপের সাব্বির আহমদ জুয়েল, মাহমুদুর আল হাসান সাগর, ব্যবসায়ী তাপস দত্ত, সাজেদুর রহমান, মস্তাফিজুর রহমান, সাখাওয়াত হোসেন ও আরিফ হাসানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন। বক্তাগন বলেন, ঝিনাইদহ সড়ক বিভাগ হামহদ আরাপপুর বিকল্প সড়কের ৫৩৭ মিটার ও ১৮০০ মিটার রাস্তা জরুরী ভাবে মেরামতের জন্য এক কোটি টাকা টেন্ডার আহবান করেন। ১০% লেস দিয়ে গত ১৪ মে খুলনার শহীদ এন্টারপ্রাইজের লাইসেন্স নিয়ে শৈলকুপার ঠিকাদার আমিরুল ইসলাম কাজটি শুরু করেন। শুরু থেকেই তিনি ঘাপলাবাজীর আশ্রয় নেন। জুনের আগেই তিনি যেনতেন ভাবে কাজ শেষ করে ৮৯ লাখ টাকা তুলে নেন। কিন্তু মেরামতের ১ সপ্তাহের ব্যবধানে বিভিন্ন স্থানে বিটুমিন ও পাথর উঠে আগের চেয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে ওই সব জায়গায় ৫০ ফুট লম্বা বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। এদিকে অভিযোগ উঠেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি টাকার রাস্তা মেরামত নিয়ে খবর বের হলে ঠিকাদার আমিরুল ইসলাম গতকাল এক লাখ টাকা অফিসে দিয়ে যান রাস্তা মেরামত করার জন্য। কিন্তু সওজের উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাজমুস সাকিব ও ওয়ার্ক এসিসট্যন্ট কাজী আতিয়ার ঠিকাদারের টাকা পকেটস্থ করে অফিসের টাকায় কেনা পাথর দিয়ে রাস্তা মেরামত করার চেষ্টা করছেন। নিয়মানুয়ায়ী কার্যাদেশ প্রদানের এক বছরের মধ্যে রাস্তা রক্ষনাবেক্ষনের দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদোরের। কিন্তু ঝিানাইদহ সওজ তা না করে নিজেটের অফিসের টাকায় ভাঙ্গাচোরা মেরামত করে যাচ্ছেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সওজের নির্বাহী প্রকৌশলী এস এম মোয়াজ্জেম হোসেন ও উপ-বিভাগীয় প্রকৌশলী তানভির আহম্মেদ ফোন রিসিভ করেনি নি। তবে উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুস সাকিব বলেন, এই কাজ থেকে আমি ঠিকাদারের কাছ থেকে কোন আর্থিক সুবিধা গ্রহন করিনি। তিনি বলেন, রাস্তার পাশে ড্রেন না থাকায় রাস্তায় পানি জমে দ্রুত নষ্ট হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)