শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ জুলাই ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » পুলিশের বিরুদ্ধে বাড়ি ভাংচুর লুটপাটের অভিযোগ
প্রথম পাতা » খুলনা বিভাগ » পুলিশের বিরুদ্ধে বাড়ি ভাংচুর লুটপাটের অভিযোগ
মঙ্গলবার ● ১০ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশের বিরুদ্ধে বাড়ি ভাংচুর লুটপাটের অভিযোগ

---বাগেরহাট অফিস :: বাগরহাটে পুলিশের বিরুদ্ধে বসত বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ করেছে ভুক্তভোগি পরিবার। জেলার রামপাল উপজেলার গিলাতলা বাজার সংলগ্ন ইলিয়াস আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে বসত বাড়ি পুরুষশুন্য হয়ে পড়ায় আতঙ্কে আছে নারী ও শিশুরা। তবে ভাংচুর ও লুটপাটের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় ৫জনের নাম উল্লেখ করে রামপাল থানায় মামলা করেছে পুলিশ।
সোমবার (৯ জুলাই) দুপুরে ভাংচুর ও লুটপাট হওয়া বাড়ির মালিক ইলিয়াস আহমেদের স্ত্রী ফাতেমা বেগম (৫৫) বলেন, বুধবার ( ৪ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে আমি ঘরের পাশের বাথরুমে যাই।এরমধ্যে ক্যাপ পড়া একটি লোক (পুলিশ কনস্টেবল মো. ইউসুফ শিকদার (৪৫)) এসে আমার বাথরুমের দরজা ঠেলতে থাকে। ভেতর থেকে আমি তাকে বলি মহিলা মানুষ বাথরুমে, এভাবে দরজা টাকাইয়েন না। বাথরুমের দরজার সামনে সে এমনভাবে দাড়িয়ে ছিল যে, আমি কাজ শেষে বের হওয়ার সময় তার শরীর ঘেষে আমাকে ঘরে যেতে হয়েছে। পরে সে আমার বাড়ি থেকে বের হয়। বের হওয়ার সময় আমার স্বামী কাউন্টার ব্যবসায়ী ইলিয়াস আহমেদ ইউসুপের কাছে পরিচয় জানতে চায়। পরিচয় না দিয়ে ইউসুপ আমার স্বামীকে বলে তোকে কেন পরিচয় দিব? তুই কে? এভাবে বাক বিতন্ডার এক পর্যায়ে আমার স্বামীর চুল ধরে ইউসুপ মারধর করে। পরে আমার দুই ছেলে শেখ মামুন (৩৫) ও শেখ রাসেল (৩০) ঐ পুলিশ সদস্যকে চর থাপ্পর মারে। এসময় বাজারের কয়েকজন দোকানদারও ঐ পুলিশ সদস্যকে মারধর করে। পুলিশ সদস্য আমাদেরকে মাদক ও মিথ্যা মামলায় ফাসিয়ে ক্রস ফায়ার দেয়ার কথা বলে বাজার থেকে চলে যায়। কিছুক্ষন পরে বাজারে অনেক পুলিশ অবস্থান নেয়। ঐ সময় বাজারের দোকানদার রাকিব শেখ (২৮) কে মারধর করে পুলিশ সদস্যরা ।
ফাতেমা আরও বলেন, ঐদিন রাত ১২টার দিকে ৭-৮ জন পুলিশ সদস্য আমাদের বাড়িতে আসে। পুলিশের মারমুখি উপস্থিতি টের পেয়ে প্রাণ বাচাতে আমার দুই ছেলে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পুলিশ আমাদের বাড়ি ভাংচুর করে। এসময় বাড়ির আলমিরাতে থাকা নগদ ২ লক্ষ ১২ হাজার টাকা, ২টি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন ও ১টি বাজাজ (ডিসকভার-১২৫) মটর সাইকেল নিয়ে যায়। আমাকে ধরে নিয়ে যায় থানায়। পরেরদিন বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে আদালতে হাজির করলে আদালত আমাকে জামিন দিয়ে দেয়। বাড়িতে আসার পর আমরা আতঙ্কে আছি। শনিবার রাতেও পুলিশ এসে আমাদের বাড়ি ভাংচুর করে এবং একটি পানির পম্পটি নিয়ে যায়।
ইলিয়াস আহমেদ (৬০) জানান, আমার গায়ে হাত দেয়ায় আমার ছেলেরা ঐ পুলিশ কনস্টেবলকে চরথাপ্পর দিয়েছে। এরপর থেকে প্রতিদিন বাড়িতে এসে তান্ডব চালাচ্ছে পুলিশ। বাড়িতে থাকা আমার দুই ছেলের স্ত্রী ও তাদের সন্তানদেরকেও মারপিট করেছে পুলিশ।এ অত্যাচার আমরা আর সইতে পারছি না।
ইলিয়াস আহমেদের ছেলে শেখ মামুনের স্ত্রী তুলি বেগম (৩৫) বলেন, ঘটনার দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে আমার স্বামী ও দেবর বাড়ি থেকে চলে গেছে। এখনও ফেরেনি।পুলিশ আমাদেরকে গালিগালাজ করছে, মারধর করেছে। ভয়ে আমার ছেলে স্কুলে যেতে পারছে না। শনিবার রাতেও পুলিশ আসছিল। যাওয়ার সময় আমাদের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকী দিয়েছে। আমরা এ অত্যাচার থেকে বাঁচতে চাই।
ইলিয়াস আহমেদের প্রতিবেশী শেখ শুকুর আলী বলেন, যেভাবে লোকটার ঘরের মালামাল ভাংচুর করা হয়েছে তা বর্ননাতীত। আইনের রক্ষক পুলিশের এ ধরণের ভুমিকা গ্রহনযোগ্য না।
বাড়ির পাশের ভাড়াটিয়া ইউনানি চিকিৎসক নাইমা আক্তার বলেন, পুলিশ কনস্টেবল পরিচয় দিলে ঘটনা এ পর্যন্ত গড়াতো না। বাজারের পাশে অনেক লোকজন এ বাড়িতে বাথরুমে আসে। সাদা পোশাকে থাকায় তাকে চিনতে পারেনি ফাতেমা বেগম। তবে ঐদিনের পরে এ বাড়িতে যা ঘটছে তা কল্পনা করা যায় না।
রামপাল থানায় অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, ফাতেমার ছেলে মামুন ও রাসেল মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশ কনস্টেবলকে মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা থেকে বাঁচতে তারা নিজেরাই নিজেদের ঘরবাড়ি ও মালামাল ভাংচুর করে পুলিশের ঘারে দোষ চাপাচ্ছে।
বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, রামপালে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে আমরা তা তদন্ত করে দেখছি। তদন্ত শেষ হলেই সবকিছু স্পষ্ট করে বলা যাবে।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ