শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ জুলাই ২০১৮
প্রথম পাতা » আন্তর্জাতিক » আয়ারল্যান্ড ঐক্য পরিষদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের ডাক
প্রথম পাতা » আন্তর্জাতিক » আয়ারল্যান্ড ঐক্য পরিষদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের ডাক
মঙ্গলবার ● ১০ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আয়ারল্যান্ড ঐক্য পরিষদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের ডাক

---প্রেস বিজ্ঞপ্তি :: গতকাল রবিবার ৮ জুলাই আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে “IBIS Hotel এ বিকাল ৫ ঘটিকায় Bangladesh Hindu Buddhist and Christian Unity Council in Ireland এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহা সমার্ধনায় দিনটি উৎযাপিত হয়। বাংলাদেশ ঐক্য পরিষদ এবং ইউরোপীয় ঐক্য পরিষদের যৌথ সম্মতিতেই আয়ারল্যান্ড ঐক্য পরিষদের স্বীকৃতি এবং এর সভাপতি পদে নিবার্চিত হোন শ্রী সমীর কুমার ধর ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হোন শ্রী দীপন পুরকায়স্থ।

মহাসভার প্রধান অতিথি ছিলেন Amnesty International in Ireland এর প্রতিনিধি মিস কীরণ ক্লিফোর্ড।

সভার সভাপতিত্ব করেন শ্রী কুমার বিজয়।

সভায় প্রথমে বাংলাদশের জাতীয় সঙ্গীত পরিবেশন,পবিত্র গীতাপাঠ ও ত্রিপিটক পাঠ করা হয়, এরপরই মোমবাতি জ্বালিয়ে সভার অনুষ্ঠান সুচনা করেন Amnesty International in Ireland এর প্রতিনিধি।

Amnesty এর প্রতিনিধি মিস কীরণ ক্লিফোর্ড তার সুদীর্ঘ ৪৫ মিনিট ব্যাপি অত্যান্ত তথ্যবহুল মানবাধিকার বিষয় নিয়ে বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি বলেন Raising Awareness is the Key-Point এবং সকলের প্রতি মানবতাবোধ উন্নয়নের কথা বলেন, এছাড়া বৈশ্বিকদিকগুলো তুলে ধরার পাশাপাশি আয়ারল্যান্ড ঐক্য পরিষদকে সমর্থকসহ ভবিষ্যতে একসাথে কাজ এবং সাহায্য সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করেন।

সভায় বক্তব্য রাখেন আইরিস স্কলার Mr. Eamonn J. Brennan তিনি পৃথিবীতে বিভিন্ন জাতির ইতিহাস এবং ভৌগলিক অবস্থান সর্ম্পকে বর্ণনা করেন বিস্তারিত ভাবে।

আয়ারল্যান্ড ঐক্য পরিষদের সভাপতি শ্রী সমীর কুমার ধর” বক্তব্যে তুলে ধরেন যে রাষ্ট্রের অবস্থান সবার উপরে এবং ধর্ম যথারিতী যার যার ব্যক্তিগত পচ্ছন্দের ব্যাপার। ধর্ম নিয়ে যারা রাজনিতী এবং বিদ্বেষ তৈরী করে এদের বিরুদ্ধে আমাদের সকল ধর্ম-মত নির্বিশেষে মৌলবাদের বিরুদ্ধে ঐক্যের মাধ্যমে রুখে দাঁড়াতে হবে সবসময়। কোন একটি বিশেষ ধর্মকে রাষ্ট্র ধর্ম করার লক্ষ্যেই বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হয় নাই। কেবলমাত্র একটি ধর্মকে প্রাধান্য দিলে এর উগ্রতা তৈরী হয় এবং ভবিষ্যতে বাংলাদেশের অবস্থান তৈরী হব ভয়াবহ যা ক্রমাগত নির্যাতিত বাংলাদেশের সকল সংখ্যালঘুরাই প্রমান।

সভায় প্রথমে দুরলাপণির (WhatsApp) এর মাধ্যমে ইংরেজীতে দীর্ঘ বক্তব্য রাখেন ইউরোপীয় ঐক্য পরিষদের সভাপতি শ্রী অমরেন্দ্র রয়, তিনি প্রথমেই আয়ারল্যান্ড ঐক্য পরিষদকে শুভেচ্ছা জানান, এরপর সংখ্যালঘুদের বর্তমান অবস্থান পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংখ্যালঘুদের করণীয় বিষয় নিয়ে কথা বলেন। তিনি সবার মনোযোগ আকর্ষণ করে বলেন যে বাংলাদশের বর্তমান এবং ভুতপুর্ব কোন সরকারই সংখ্যালঘুদের নিয়ে স্বার্থ রক্ষাসহ নিরাপত্তার ব্যাপারে কাজ করে নাই, তাই সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ হয়েই সকল দাবি দাওয়া আদায় করার কথা বলেন। সর্বপরি বিভিন্ন সাংগঠনিক দিকনির্দশনাসহ সকলের মঙ্গল কামনা করেন।

সভায় অন্যতম মুল আকর্ষণ ছিলো টেলিযোগে বাংলাদেশের কেন্দ্রীয় ঐক্য পরিষদের অত্যান্ত সাধারন সম্পাদক শ্রী রানাদাশ গুপ্ত ভাষণ। তিনি ইংরেজীতে তার দীর্ঘ ১৫ মিনিটের বক্তব্য পেশ করেন। তিনি বক্তব্যে বলেন যে Upcoming Election will be the terrifying situation for Bangladeshi Minorities like previous time every election. তিনি আরোও বলেন যে বর্তমান সরকার যথাযথ ভুমিকা নিচ্ছে না বাংলাদেশের আদিবাসীসহ সকল সংখ্যালঘুদের ব্যাপারে। সংখ্যালঘুদের সজাগ থাকার পাশাপাশি আয়ারল্যান্ড ঐক্য পরিষদকে শুভেচ্ছা এবং আর্শিবাদ প্রদান করে বক্তব্য শেষ করেন।

এরপর বক্তব্য রাখেন আয়ারল্যান্ড ঐক্য পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রীমতি শর্মিষ্ঠা সেনগুপ্তা তিনি রানা দাশগুপ্তের বক্তব্যকে পুর্ন সমর্থন করেন এবং জোরালেভাবে বলেন যে স্থানীয় প্রশাসন এবং সরকারসহ রাজনৈতিক দলের নেতারাই সকল সংখ্যালঘুদের নিয়ে সমস্যার জন্যে মুল দায়ি, কেননা এদের যথাযথ ভুমিকা না থাকার কারনেই ইসলামিক মৌলবাদের অপকর্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এরপরে আয়ারল্যান্ড ঐক্যপরিষদের সাধারন সম্পাদক শ্রী দীপন পুরকায়স্থ তিনি সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধ হতে বলেন এবং সংখ্যালঘুদের সম অধিকারের ব্যাপারে কথা বলেন।

আয়ারল্যান্ড ঐক্য পরিষদের পক্ষে আরোও বক্তব্য রাখেন শ্রী শুভংকর দেওয়ান, শ্রী বাপ্পি সাহা, শ্রী মৃদুল কান্তি পাল, শ্রীমতি কাকলি বশাক, শ্রী অলক সরকার, শ্রী বরুণ কর্মকার, শ্রী গিরিশ বড়ুয়া ও সর্বশেষে বক্তব্য প্রধান করেন ঐক্য পরিষদের শ্রী সন্জয় মজুমদার।

অতিথিদের পক্ষে থেকে বক্তব্য রাখেন শ্রী মাহেশ বাবু  ও শ্রী এডউইন সানি।

আয়ারল্যান্ড শাখার বাংলাদেশী রাজনৈতিক দল বিএনপি’র সভাপতি অনুষ্ঠান উপস্থিত না হতে পারার জন্যে দু:খ প্রকাশ করেন কিন্তু ভবিষ্যতে আয়ারল্যান্ড ঐক্য পরিষদের সভায় থাকবেন বলে প্রতিশ্রুতি জ্ঞাপনসহ আয়ারল্যান্ড ঐক্যপরিষদকে শুভেচ্ছা জানান”।

আয়ারল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে বক্তব্য রাখেন ইকবাল আহমেদ লিটন ও ডাবলিন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন”।

আওয়ামী লীগ নেতা ইকবাল আহমেদ লিটন বলেন “মানবতাবোধ আমাদের সকলের মাঝে দরকার”, তিনি আয়ারল্যান্ড ঐক্য পরিষদের কর্মকান্ডকে সমর্থন প্রদানসহ ভবিষ্যতে পাশে থাকার কথা বলেন।

সভার ডাবলিন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন,বলেন যে আমি আয়ারল্যান্ডে একজন সংখ্যালঘু, আমি যদি আয়ারল্যান্ডে সমঅধিকার পাই তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন বাংলাদেশে পাবে না.. তিনি চমৎকার বক্তব্যে অনেক বিষয় তুলা ধরার পাশাপাশি “আয়ারল্যান্ড ঐক্য পরিষদ” কে পুর্ন সমর্থনসহ পাশে থাকার দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করেন।

সভার শেষ পর্যায়ে “প্রশ্ন এবং উত্তর পর্ব” থাকে এতে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন Amnesty International Ireland এর প্রতিনিধী এবং আয়ারল্যান্ড ঐক্য পরিষদের সভাপতি।

সভার শেষে, প্রিতী ভোজে স্বাত্তিক খাবার পরিবেশনা করা হয় এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপনসহ সকলের প্রতি মঙ্গল কামনা করেন আয়ারল্যান্ড ঐক্য পরিষদের সভাপতি।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ